এক্সপ্লোর

Babul Meets Mamata: ‘আমি খুশি, দেখা করে আপ্লুত’, মমতার সঙ্গে সাক্ষাতের পর বাবুল সুপ্রিয়

'যা দায়িত্ব ওঁরা দেবেন, আমি পালন করব', মত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর...

কলকাতা: তৃণমূলে যোগ দেওয়ার পর প্রথম নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বাবুল সুপ্রিয়। দলনেত্রীর সঙ্গে দেখা করে আপ্লুত সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বাবুল। গাইলেন গানও। 

নিজেই গাড়ি চালিয়ে সোমবার দুপুরে ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে নবান্নে আসেন বাবুল। তার কিছুক্ষণের মধ্যেই নবান্নে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 

প্রায় আধ ঘণ্টা নবান্নে ছিলেন আসানসোলের সাংসদ। তৃণমূলে আসার পর, তাঁকে কী দায়িত্ব দেওয়া হবে, সোমবার দুপুরেও সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন বাবুল। 

সাক্ষাতের পর বেরিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বললেন, ‘মমতার সঙ্গে কথা বলে আমি খুশি, দেখা করে আপ্লুত। যা দায়িত্ব ওঁরা দেবেন, আমি পালন করব।’

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল। এদিন বাবুল বলেন, ‘সুযোগ দেওয়ার জন্য আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কৃতজ্ঞ।’

বাবুল বলেন, কী ভূমিকা দেওয়া হবে, তা দিদির পেরোগেটিভ। এনিয়ে কিছু বলার আমার এক্তিয়ার নেই। দিদি বলেছেন, পুজোর সময় এই গান করো। মনে হয় মন খুলে কাজ করতে পারব, আর মন খুলে গান গাইতে পারব।

ঝালমুড়ি-রাজনীতি নিয়েও এদিন প্রতিক্রিয়া দেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বলেন, দিদি বলেছেন, মুড়ি খেলে ওজন বাড়ে, গ্রামের মুড়ি খাওয়া উপকারি। এখনকার মুমুচে মুড়িতে ইউরিয়া থাকে, আমাকে খেতে বারন করেছেন, ছোট চালের মুড়ি কিনতে হবে, উনি বলেছেন।

কেন্দ্রীয় নিরাপত্তা ত্যাগ করার বিষয়ে তৃণমূল নেতা বলেন, ৭ জুলাই সিকিউরিটি ছেড়ে দিয়েছি, সিআইএসএফ কে চিঠি দিয়েছি। তাই স্বরাষ্ট্রমন্ত্রক যে বলছে, জেড থেকে ওয়াই করা হয়েছে, এটা ঠিক নয়। 

তৃণমূলে যোগ দেওয়ার পরই, আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেছিলে বাবুল। বুধবার, লোকসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন তিনি। বললেন, বুধবার স্পিকারের কাছে সময় চেয়েছি, এমপি পদ থেকে ইস্তফা দেব।

সব মিলিয়ে, বাবুলের তৃণমূলের যোগদানের পর থেকেই চড়ছে রাজ্য রাজনীতির পারদ।

আরও পড়ুন: ‘সবচেয়ে পপুলার মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, মমতার জনপ্রিয়তা নিয়ে কোনও সন্দেহ নেই’, বললেন বাবুল সুপ্রিয়

আরও পড়ুন: ‘খেলার সুযোগ না পেয়ে বিজেপি ছেড়েছি, মমতা-অভিষেককে ধন্যবাদ প্রথম একাদশে রাখায়’, মন্তব্য বাবুল সুপ্রিয়র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget