এক্সপ্লোর

Dilip Ghosh: 'বাংলা থেকে নেতা, মিডিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা ত্রিপুরার মানুষের পছন্দ নয়', সংবাদমাধ্যমের ওপর হামলা প্রসঙ্গে দিলীপ

বিজেপি রাজ্য সভাপতি বলেন, জানি না কোন মিডিয়ার ওপর আক্রমণ হয়েছে...

রঞ্জিৎ সাউ, নিউটাউন: বাংলা থেকে নেতা, মিডিয়ার লোকজনকে নিয়ে যাওয়া হচ্ছে। মনে হয় ওখানকার লোকজন পছন্দ করছে না। ত্রিপুরায় সংবাদমাধ্যমের ওপর হামলা প্রসঙ্গে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপি-সিপিএম সংঘর্ষে বুধবার অগ্নিগর্ভ হয়ে ওঠে ত্রিপুরা।  পরপর সিপিএমের পার্টি অফিসে আগুন, ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সিপিএমের এই পার্টি অফিসের পাশেই একটি সংবাদপত্রের অফিসেও হামলা চালানো হয়। 

সেই খবর পেয়ে সংবাদপত্রের অফিসে যান ত্রিপুরা সফররত পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যুব তৃণমূল নেত্রী জয়া দত্তরা। এরপর পাশেই সিপিএমের পার্টি অফিসে গিয়ে মানিক সরকারের সঙ্গে দেখা করেন যুব তৃণমূলের নেতা-নেত্রীরা।

এই প্রসঙ্গে বৃহস্পতিবার নিউটাউন ইকোপার্কে প্রাতর্ভ্রমনে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই তিনি জানান, বাংলা থেকে নেতা, মিডিয়ার লোকজনকে নিয়ে যাওয়া হচ্ছে। মনে হয় ওখানকার লোকজন পছন্দ করছে না। 

বিজেপি রাজ্য সভাপতি বলেন, জানি না কোন মিডিয়ার ওপর আক্রমণ হয়েছে। এখান থেকে নেতা নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে মিডিয়া নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে লোক নিয়ে গিয়ে জয়েনিং করানো হচ্ছে। ওখানে উৎপাত করা হচ্ছে। আমার মনে হয় সেখানকার লোকজন এটা পছন্দ করছে না।

ত্রিপুরায় বিপ্লব দেবের দুয়ারে গুন্ডা প্রকল্প চলে বলে গতকালের ঘটনা নিয়ে তৃণমূলের তরফে আক্রমণ করা হয়। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আপনারা আগে পশ্চিম বাংলায় গুন্ডারাজ হঠান তারপর ত্রিপুরা যাবেন। 

এর আগে ত্রিপুরায় বেশ কয়েকবার হামলার মুখে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেও লাঠির বাড়ি মারা হয়েছিল। 

যা নিয়ে এদিনও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেছেন, একটা লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না, ত্রিপুরায় একটার পর একটা কর্মীকে রক্তাক্ত করেছে, ব্রাত্য-কুণাল-জয়ী-সুদীপরা কেন যাবে? তাই ওদের ধরে ধরে মারো, গ্রেফতার করো, মনে আছে এনআরসি-র সময় ৫জনকে পাঠিয়েছিলাম, এয়ারপোর্ট থেকে বেরতেই দেওয়া হয়নি। হাথরসে ঢুকতে দিল না।

পাল্টা জবাব দেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, চোখ বন্ধ কেন, ভাইপোকে সরকার বুলেটপ্রুফ গাড়ি দিয়েছিল ঘোরার জন্য, থানায় গিয়ে বসে ছিল। ওসিকে গিয়ে চমকালেন। এখানে কী আমরা করি? উনি এখানে ঢুকতে দেন না, যোগীর হেলিকপ্টার নামতে দেননি, ওসব ওনাদের কালচার, আমাদের নেই।

আরও পড়ুন: 'দুমাস আগে থেকে নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা করে ফল তো দেখেছে', ভবানীপুর উপ-নির্বাচন নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget