এক্সপ্লোর

Mamata Banerjee Goa Tour: দ্বিতীয়বার গোয়া সফরে মমতা, সুপ্রিমোর হাত ধরেই তৃণমূলে যোগ একাধিক হেভিওয়েটের?

TMC Mamata Banerjee Goa tour: গোয়া ইন্টারন্যাশনাল সেন্টারে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গোয়ার তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক করার কথা।

আশাবুল হোসেন, কলকাতা: আগামী বছর ফেব্রুয়ারিতে গোয়ায় (Goa) বিধানসভা ভোট (Assembly Election)। তার আগে দ্বিতীয়বার গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনদিনের সফরে তাঁর সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ ও কাল তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর (TMC Supremo)।

আজ দুপুর ১টা নাগাদ গোয়া ইন্টারন্যাশনাল সেন্টারে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গোয়ার তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। দুপুর সাড়ে ৩টে নাগাদ বেনৌলিমে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ২ দিনে করবেন ৩টি জনসভা। ইতিমধ্যেই মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি তৃণমূলের সঙ্গে গাটছড়া বেঁধেছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের সফরে তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এনসিপি-র বিধায়ক আলেমাও চার্চিল-সহ একাধিক হেভিওয়েট। 

আরও পড়ুন, 'তৃণমূলে ফিরলে স্বাগত জানাব', প্রবীর ঘোষালকে পাশে নিয়ে বার্তা মদনের

জানা গেছে, সোমবার বিকেলে পানাজির কাছে নামী সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে দেখা করবেন মমতা। পরে রাজ্যস্তরের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় দক্ষিণ গোয়ার বেনৌলিম গ্রামে একটি সভা করবেন। পরের দিন অর্থাৎ ১৪ তারিখে পানাজিতে একটি সভা করবেন। পরে উত্তর গোয়ার আসনোরা গ্রামে আরও একটি মিটিং করবেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা নির্বাচন। জোরকদমে চলছে প্রচার, যোগদান কর্মসূচি। এই আবহে গোয়ায় তৃণমূলের সংগঠন বিস্তারের পর এই নিয়ে দ্বিতীয়বার সে রাজ্যে পা রাখতে চলেছেন তৃণমূলনেত্রী। তাঁর প্রথমবারের সফরে তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও অভিনেত্রী নাফিসা আলি। 

বার বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আদলে গোয়ায় ‘গৃহলক্ষ্মী কার্ড’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। বাংলায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ২৫ থেকে ৬০ বছরের মহিলারা মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি হলে মাসে মেলে ১ হাজার টাকা। কিন্তু গোয়ায় ক্ষমতায় এলে ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পে প্রত্যেক গৃহকর্ত্রীকে মাসে ৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী

ভিডিও

Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget