এক্সপ্লোর

Madan Mitra: 'তৃণমূলে ফিরলে স্বাগত জানাব', প্রবীর ঘোষালকে পাশে নিয়ে বার্তা মদনের

Madan Mitra inaugurates Konnagar Book Fair: মদন মিত্র সাংবাদিকদের বলেন, "প্রবীর ঘোষালের জয়েনিং আমার দল যদি করে তাহলে আমি তাঁকে ওয়েলকাম করব।"

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কোন্নগর বইমেলায় একই মঞ্চে দেখা হল তৃণমূল ও বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া প্রার্থী। একজন 'কালারফুল বয়' তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং অপর জন প্রবীর ঘোষাল। কিছুক্ষণ কথাও হয় দুজনের মধ্যে। এই রসায়ন দেখেই ফের প্রবীরের তৃণমূলের 'ওয়াপসির' জল্পনা উঠেছে। 

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে উত্তরপাড়া থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রবীর ঘোষাল। তবে তৃণমূলের কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন তিনি। তারপর থেকে বিজেপির কর্মসূচীতে তাঁকে দেখা যায়নি। সম্প্রতি তৃণমূল মুখপত্র জাগো বাংলায় লেখেন "কেন বিজেপি করা যায় না"। রবিবার সন্ধ্যেয় কোন্নগর বইমেলায় অতিথি হিসাবে মদন মিত্রর সঙ্গে উপস্থিত হন প্রবীর ঘোষাল, যা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

মদন মিত্র সাংবাদিকদের বলেন, "প্রবীর ঘোষালের জয়েনিং আমার দল যদি করে তাহলে আমি তাঁকে ওয়েলকাম করব। ব্যাক্তিগত ভাবে প্রবীরবাবুর সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। তবে আমি দলের লোক। দল যদি বলে গেটে দাঁড়িয়ে থাক থাকব। দল যদি বলে শ্মশানে যাও যাব। দল যদি বলে মন্ত্রী সভায় যাও চলে যাব।আমি দলের একনিষ্ঠ কর্মী, দল যা বলবে করব।"

রবিবার মেলার  মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কামারহাটির বিধায়ক বলেন, "কামারহাটি আর কোন্নগর যমজ দুই ভাই। মাঝখানে একটা নদী মাত্র। মনে রাখবেন, আমিও আপনাদেরই একজন। প্রবীর বাবু এসেছেন, এর আগে রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে এসেছেন।" এরপর 
মদন মিত্রর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে প্রবীর ঘোষাল বলেন, "মদন মিত্র অত্যন্ত সংস্কৃতিবাদ মানুষ। ওঁকে দীর্ঘ চল্লিশ বছর চিনি। ঠিক জায়গায় ঠিক অতিথি হিসাবেই এসেছেন।" 

তবে কি এবার তৃণমূলে ফিরবেন প্রবীর? এ প্রসঙ্গে উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক বলেন, "বই মেলা রাজনীতির জায়গা নয়।এখানে রাজনীতির আলোচনা করব  না।"

সম্প্রতি, সাংবাদিক বৈঠকে প্রবীর ঘোষাল বলেছিলেন, বিজেপিতে আমি মানসিকভাবে নেই। রাজনৈতিক দল, কিন্তু ভিতরে যা কিছুর মুখোমুখি হয়েছি, তা ভয়ঙ্কর!! বিধানসভা ভোটের আগে তৃণমূল ত্যাগী প্রবীর ঘোষালের দাবি,' আমাদের মতো লোকের কাজ করতে অসুবিধা হচ্ছে। এত বিড়ম্বনায় পড়তে হবে ভাবতে পারিনি। এত কমিটি ভোটের সময় টাকা টাকা করে পাগল করে দিয়েছিল, এত খারাপ অবস্থা ভাবতে পারিনি।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget