এক্সপ্লোর

Mamata Banerjee: ‘বিজেপির এই নেতাদের গ্রেফতার করা উচিত, বিশ্বে ভাবমূর্তি নষ্ট হচ্ছে’, নাম না করে নূপুর শর্মাকে নিশানা মমতার

Mamata Banerjee Aims Nupur Sharma: মুখ্যমন্ত্রী সাফ জানান, ধ্বংসাত্মক বিজেপি নেতাদের জঘন্য, ঘৃণ্য মন্তব্যের তীব্র নিন্দা করছি। এহেন মন্তব্য শুধু হিংসা ছড়াচ্ছে না।

কলকাতা: বিজেপি (BJP) নেত্রীর নূপুর শর্মার মন্তব্যে কেবল দেশ নয়, উত্তাল সারা বিশ্ব। আজ হাওড়া-সহ একাধিক এলাকায় নানা বিক্ষোভ প্রতিবাদও করেন মুসলিম (Muslim) সম্প্রদায়ের বেশ কয়েকজন। যা নিয়ে নবান্ন থেকে হাতজোড় করে শান্ত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

মুখ্যমন্ত্রী সাফ জানান, ধ্বংসাত্মক বিজেপি নেতাদের জঘন্য, ঘৃণ্য মন্তব্যের তীব্র নিন্দা করছি। এহেন মন্তব্য শুধু হিংসা ছড়াচ্ছে না। দেশে বিভাজন সৃষ্টি করছে, শান্তি, ভ্রাতৃত্ববোধে আঘাত হানছে। অবিলম্বে অভিযুক্ত বিজেপি নেতাদের গ্রেফতার করা হোক। যাতে দেশের সংহতিতে আঘাত না আসে। বৃহত্তর মানুষকে যেন মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে না হয়। একই সঙ্গে সব ধর্ম-বর্ণের মানুষকে বৃহত্তর স্বার্থে শান্ত থাকতে অনুরোধ করছি। সব ধরণের উস্কানিকেই আমরা কঠোর ভাষায় নিন্দা করি।  

এদিন ডোমজুড়ে জাতীয় সড়ক অবরোধ চলে। চূড়ান্ত ভোগান্তি সাধারণ মানুষের। উস্কানিতে পা দেবেন না, অবিলম্বে অবরোধ তুলুন, আবেদন মুখ্যমন্ত্রীর। পয়গম্বর নিয়ে নিন্দনীয় মন্তব্য করা বিজেপি নেতা-নেত্রীকে অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি। মমতা বলেন, ‘দিল্লির ঘটনায় বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন। রাষ্ট্রপতির কাছে চিঠি লিখুন, মোদির পদত্যাগ দাবি করুন। সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে সংখ্যাগুরুদের প্রতিবাদ করতে দিন।'       

আরও পড়ুন, 'আমাকে খুন করলে খুশি হবেন'? পয়গম্বর বিতর্কের আঁচ বাংলাতেও, স্তব্ধ ডোমজুড়, কড়া বার্তা মমতার

আর কী বলেছেন মমতা? 

  • ‘সাধারণ মানুষের স্বার্থে অবরোধের রাজনীতি করবেন না’
  • ‘অবরোধের ফলে আপনাদের মানুষ ভুল বুঝছেন’
  • ‘আমাকে খুন করলে আপনারা খুশি হলে আমি রাজি আছি’
  • ‘আমাদের অনুরোধ, রাস্তা অবরোধ উঠিয়ে দিন’
  • ‘পরিকল্পনা করে মূল্যবৃদ্ধি, আর্থিক সমস্যা থেকে নজর ঘোরাতে ষড়যন্ত্র করা হচ্ছে’
  • ‘সাম্প্রিদায়িক হিংসা ছড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে’
  • ‘দেশ বিভাজনের চেষ্টা করা হচ্ছে’
  • ‘যারা দেশে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছে তাদের গ্রেফতার করতে হবে’
  • ‘আজ বিজেপির জন্য সারা বিশ্বে ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে’
  • ‘আমরা সহ্য করছি মানেই সবকিছু বরদাস্ত করব না’ 

সেরা শিরোনাম

CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget