এক্সপ্লোর

Mamata Banerjee: রোজ বাড়িতে একশোবার ফুটবল নাচাই, ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে বললেন মমতা

East Bengal Club: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন যে, তিনি নিজেও সময় পেলেই খেলেন। এবং রোজ বাড়িতে একশোবার করে ফুটবল নাচান।

কলকাতা: তাঁর দলের বিখ্যাত স্লোগান, 'খেলা হবে' । যা একাধিক মিটিং-মিছিলে তাঁর মুখেও শোনা গিয়েছে । এবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন যে, তিনি নিজেও সময় পেলেই খেলেন। এবং রোজ বাড়িতে একশোবার করে ফুটবল নাচান ।

বুধবার ইস্টবেঙ্গল ক্লাবে একটি মিউজিয়াম উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেখানে তাঁর সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও । মমতা বলেন, 'বারবার দেখা হবে রাস্তায় রাস্তায়, পায়ে পায়ে খেলতে খেলতে । আর আমি ফুটবল ভালবাসি বলেই খেলা হবে এই স্লোগান দিয়েছিলাম । এবং মনে রাখবেন, আমি রোজ বাড়িতে অন্তত একশোবার ফুটবলটাকে নাচাই । তার কারণ হচ্ছে খেলা হবে এটা মনে রাখার জন্য । যাতে আমি ভুলে না যাই । এটা আমাকে বারবার মনে করিয়ে দেয় ।' মুখ্যমন্ত্রীর কথা শুনলে তুমুল হাততালি দেয় উপস্থিত জনতা ।

নিজের ক্রীড়াপ্রেমের কথা বলার পাশাপাশি মমতা জানান যে, গোটা জীবনে নানারকম চোট-আঘাত সামলাতে হয়েছে তাঁকে । মুখ্যমন্ত্রী বলেন, 'আমি খেলতে ভালবাসি । কিন্তু মার খেতে খেতে সিপিএমের আমলে আমার দুই হাতেই অস্ত্রোপচার হয়েছে, আমার দুটো পায়েও অস্ত্রোপচার হয়েছে । কোমরেও চোট রয়েছে । তা সত্ত্বেও আমি মনের জোরে খেলাটাকে ভালবাসি। এবং খেলি।' যোগ করেন, 'সুযোগ পেলে একটু আধটু ব্যাডমিন্টনও খেলি। ছোটবেলা গুলিও খেলেছি। লাট্টুও খেলেছি। পিট্টুও খেলেছি। কাবাডিও খেলেছি। আমি এশিয়াডের সময় কবাডিকে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম। ছোটবেলা আদি গঙ্গার ধারে সাঁতারও কেটেছি। গাছেও উঠেছি। এমন কোনও কাজ নেই। ছোটবেলা থেকে ঘরের বাসন মাজা, কাপড় কাচা সবটাই যেমন ভালবাসি, তেমনই হারমোনিয়াম থেকে শুরু করে, পিয়ানো থেকে শুরু করে, বাঁশি থেকে শুরু করে, তবলা থেকে শুরু করে সবার মিলিত শক্তি যা আমাদের প্রাণের আওয়াজ তোলে সেটাকে আমরা সকলেই ভালবাসি।'

 

মমতা মঞ্চ থেকে বলেন, 'আমাদের দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ অ্যাওয়ার্ড পেয়েছে। আগামী ১ তারিখ তার মিটিং আছে। ২২ তারিখ পুজো ক্লাবগুলোকে নিয়ে বৈঠক রয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানকেও সেই বিঠকে নিমন্ত্রণ করে গেলাম।'

আরও পড়ুন: কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ কে হচ্ছেন, জানিয়ে দিল শাহরুখ-জুহির দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget