এক্সপ্লোর

Mamata Banerjee: ‘সুপ্রিম কোর্ট জোর থাপ্পড় মেরেছে’, আইপ্যাক-ইস্যুতে তৃণমূলকে আক্রমণ মোদির

Narendra Modi on I-PAC Case: আইপ্যাক মামলা নিয়ে এবার তৃণমূলকে আক্রমণ। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে সরব নরেন্দ্র মোদি।

সোমনাথ মিত্র, রানা দাস: প্রচারে এসে এবার আইপ্যাকে ইডির হানা এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির হওয়ার প্রসঙ্গ পাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের তৃণমূল সরকার তদন্তকারী সংস্থার কাজে বাধা হয়ে দাঁড়ায়, প্রমাণ লোপাটের চেষ্টা করছিল বলে মন্তব্য করলেন তিনি। এমনকি সুপ্রিম কোর্ট গালে ‘থাপ্পড়’ মেরেছে বলেও মন্তব্য় করলেন তিনি। (Narendra Modi on I-PAC Case)

কয়লা পাচার মামলার তদন্তে গত ৮ জানুয়ারি, আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় ইডি। তল্লাশি অভিযান চলাকালীন সেখানে পৌঁছে যান মমতা। সেখান থেকে ফাইল, ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসেন তিনি। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে। বিধানসভা নির্বাচনেও এবার সেই নিয়ে পরিস্থিতি সরগরম হয়ে উঠেছে। (Mamata Banerjee)

আরও পড়ুন: ব্যবসায়ীর বাড়িতে ED তল্লাশি, ‘শ্রেয়া পান্ডের হাজব্যান্ড’, বলছেন বিজেপি-র তাপস রায়, জোর তরজা

আর সেই আবহেই তৃণমূলকে আক্রমণ করলেন মোদি। সরাসরি আইপ্যাকের নাম না করলেও, তদন্তে বাধাদান, প্রমাণ লোপাটের অভিযোগ তুললেন তিনি। বললেন, “এই নির্মম সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজেও বাধা হয়ে দাঁড়ায়। কয়লা কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট তৃণমূলকে জোর থাপ্পড় মেরেছে। আপনারা দেখেছেন, তৃণমূল তদন্তে বাধা তৈরি করছিল। আদালত এই ধরনের কাজকে গণতন্ত্রের জন্য বিপদ বলে উল্লেখ করেছে।”

তবে শুধু কলকাতায় আইপ্যাকের অফিসে অভিযান নয়, সম্প্রতি ED-র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের ভোটকুশলী সংস্থা I-PAC এর ডিরেক্টর ভিনেশ চান্ডেল। আচমকা আইপ্যাকের কর্মীদের ২০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, যার নেপথ্যে ষড়যন্ত্র দেখতে পেয়েছেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, “ভোটের সময় প্রচার করতে আটকাচ্ছো আমাদের লোকদের। আমাদের একটি মাত্র এজেন্সি। তোমাদের হাজারটা, গোটা দেশ জুড়ে। তাদের বলছো বাংলা ছেড়ে চলে যাও। লজ্জা করে না?”

আরও পড়ুন: 'বিজেপি ভয়ঙ্কর, মমতাদিদিই বাঁচাতে পারেন', ভোটপ্রচারে এসে বললে অরবিন্দ কেজরিওয়াল

সংস্থার নাম মুখে না আনলেও, এদিন সেই আইপ্যাক ইস্যুতেই তৃণমূলকে আক্রমণ করলেন মোদি। তিনি জানান, ৪মে-র পর ক্ষমতায় এসে তৃণমূলের সব গুন্ডা, অত্যাচারী, দুর্নীতিগ্রস্তদের হিসেব করবে বিজেপি-র সরকার। ধরে ধরে সবার হিসেব নিকেশ হবে। তৃণমূল অস্ত যেতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। আর চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টে ফের আইপ্যাক মামলার শুনানি কয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget