এক্সপ্লোর

Parambrata on TMC: মমতার দূরদর্শিতায় আস্থা পরমের, বললেন, 'তৃণমূলই একমাত্র বিকল্প'

Parambrata on TMC: বিধানসভা নির্বাচনের আগে টলিপাড়ায় যখন রাজনীতিতে যোগ দেওয়ার ঢল, সেই সময় সক্রিয় রাজনীতি থেকে দূরে থেকেই বিজেপি-র (BJP) বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যেতে দেখা গিয়েছিল পরমব্রতকে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:  তৃণমূল ছাড়া এই মুহূর্তে বিজেপি-র আর কোনও বিকল্প নেই। মন্তব্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। ঘোষিত ভাবেই এত দিন বামপন্থী হিসেবে পরিচিত ছিলেন অভিনেতা। বামেদের সমাবলোচনা করলেও, বিধানসভা নির্বাচনের সময় থেকেই তৃণমূলের প্রতি নরম হতে দেখা যাচ্ছিল তাঁকে। এ বার প্রকাশ্যে জানিয়ে দিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টিতে পূর্ণ আস্থা রয়েছে তাঁর।

শুক্রবার পুরভোটের প্রচারের শেষ দিন ছিল। তার আগে কলকাতার নেতাজিনগরে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর প্রচারে দেখা যায় পরমব্রতকে। এভাবে কোনও রাজনৈতিক দলের হয়ে সরাসরি কখনও রাস্তায় নামতে দেখা যায়নি তাঁকে। স্বাভাবিক ভাবেই সকলে তাঁকে দেখে অবাক হন।

কিন্তু প্রশ্ন এড়ানোর পরিবর্তে এবিপি আনন্দকে খোলামেলা জবাবই দেন পরমব্রত (Parambrata Chatterjee)। তিনি বলেন, “বিজেপি-র সবথেকে বড় বিকল্প তৃণমূল।এই মুহূর্তে বিজেপি-কে যদি কেউ প্রতিরোধ করতে পারে, বিজেপি-কে প্রতিরোধ করা সম্ভব, গোটা দেশকে যারা দেখিয়ে দিয়েছে, তা হল তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ নিয়ে সন্দেহের কোনও অবকাশই নেই।”

আরও পড়ুন: দোরগোড়ায় পুরভোট, স্লগ ওভারে প্রচারে ঝড় ডান-বাম সব পক্ষের

বিধানসভা নির্বাচনের আগে টলিপাড়ায় যখন রাজনীতিতে যোগ দেওয়ার ঢল, সেই সময় সক্রিয় রাজনীতি থেকে দূরে থেকেই বিজেপি-র (BJP) বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যেতে দেখা গিয়েছিল পরমব্রতকে। ভোটের পর বোলপুরে গিয়ে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে মধ্যেহ্নভোট সারা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় পরমব্রতকে।

তার পরই আচমকা ডেউচা পাঁচামি কয়লা প্রকল্প কমিটির মাথায় পরমব্রতকে বসানো হলে, শাসকদলের (TMC) সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে তার মধ্যেও এত দিন সক্রিয় রাজনীতি থেকে নিজেকে দূরেই রেখেছিলেন পরমব্রত। তাতে কি তাহলে এ বার ছেদ পড়তে চলেছ? পরমব্রতর জবাব, “সরাসরি কখনও কোনও রাজনৈতিক দল করিনি। আগামী দিনে তেমন কোনও পরিকল্পনাও নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার উপর আস্থা রয়েছে। নেতাজি নগরে একসময় থাকতাম। রাজনৈতিক নয়, ব্যক্তিগত তাগিদে এখানে এসেছি।”

তৃণমূলের প্রচারে উপস্থিতির সঙ্গে অভিনেতার রাজনৈতিক আদর্শবোধকে মিশিয়ে ফেলার পক্ষপাতী নন টালিগঞ্জের তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসও। তাঁর যুক্তি, পরমব্রত বুদ্ধিজীবী মানুষ।নবীন প্রজন্মের পথ প্রদশর্ক। সব দেলরই গঠনমূলক সমালোচনা করেন অভিনেতা। নেতাজি নগরের সঙ্গে আত্মিক যোগ থাকাতেই ছুটে এসেছেন তিনি। এতে রাজনীতি দেখা উচিত নয় বলে মনে করেন অরূপ।  

সেরা শিরোনাম

Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget