এক্সপ্লোর

KMC Municipality Vote: দোরগোড়ায় পুরভোট, স্লগ ওভারে প্রচারে ঝড় ডান-বাম সব পক্ষের

তারপরই পাড়ায় মঞ্চ বেঁধে দুর্গাপ্রতিমা স্থাপন করেছেন কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। সেই সঙ্গে চলছে জনসংযোগ। উল্টোডাঙার মুচিবাজার এলাকায় দেখা গিয়েছে এই ছবি।

কলকাতা: রবিবার কলকাতা পুরসভার (Municipality Corporation) ভোট (Municipality Election)। শেষ হয়ে আসছে প্রচারের সময়। শেষমুহূর্তের প্রচারে ঝড় তুলছে ডান-বাম সব পক্ষই। অঘ্রাণের শেষে দুর্গাপুজো (Durgapuja)! বাঙালির পার্বণের ক্যালেন্ডার কি বদলে গেল! না। এ হল পুরভোটের প্রচারের (Municipality Corporation Electon Campaigning) মধ্যে আনন্দের উদযাপন। বুধবারই জগৎসভায় স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তকমা পেয়েছে মহানগরের দুর্গোৎসব। 

তারপরই পাড়ায় মঞ্চ বেঁধে দুর্গাপ্রতিমা স্থাপন করেছেন কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। সেই সঙ্গে চলছে জনসংযোগ। উল্টোডাঙার মুচিবাজার এলাকায় দেখা গিয়েছে এই ছবি। অন্যদিকে, ৯১ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বৈশ্বানর চট্টোপাধ্যায় ও ৯২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিষেক মুখোপাধ্যায়ের সমর্থনে এদিন ঢাকুরিয়ায় পথসভা করেন ফিরহাদ হাকিম। 

এদিন কলকাতা পুরসভা ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এখানে চিরকালই সিপিএম জিতেছে। কিন্তু যদি আদর্শের দিক থেকে বলেন মমতা চিরকালই লিভিং কমিউনিস্ট। এই সব এলাকায় প্রচুর হাসপাতাল হয়েছে। সেখানে গরিবদের ঢোকার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। আর সিপিএমের কাউন্সিলররা বলেন কাজ করে না।

দক্ষিণ কলকাতায় যখন শাসকদলের পথসভা থেকে চড়া সুর, তখন উত্তরে পথে-প্রচারে বিরোধী দলনেতা। ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-র হয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বাগবাজার পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী। পথচলতি মানুষের হাতে তুলে দেন লিফলেট। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ভাল রেসপন্স পাচ্ছি। মানুষ আমাকে দেখে এগিয়ে আসছেন। বয়স্কদের কাছে গিয়েও ভোট চাইছি। পুরভোট প্রচারের শেষ লগ্নে তারকার ছটা কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডে। তৃণমূল প্রার্থী লিপিকা মান্নার সমর্থনে প্রচার করলেন ছোট পর্দার তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। 

ঢাক-ঢোল, মাদলের বোল। সঙ্গে রণ পা নৃত্যের তাল ঠোকাঠুকি। বর্ণময় প্রচার দেখা গেল কসবা এলাকায়। অভিনেতা নীল ভট্টাচার্য বলেন, আমি দক্ষিণ কলকাতার বাসিন্দা। প্রচারে অংশ নিতে পেরে ভাল লাগছে। অভিনেত্রী তৃণা সাহা বলেন, তৃণমূলের প্রার্থীই জিতবেন। 

বর্ণাঢ্য প্রচার বাঁশদ্রোণীতেও। ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিতা কর মজুমদারের হয়ে প্রচার করেন এলাকার বিধায়ক অরূপ বিশ্বাস। ব্যান্ড বাজিয়ে, বেলুনে সাজানো হুডখোলা গাড়িতে চড়ে চলে প্রচার।৮৬ নম্বর ওয়ার্ডে ছেলের হয়ে প্রচারে মা! মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছেলে সৌরভ বসুর হয়ে প্রচার করেন গড়চা এলাকায়। 

ধামসা-মাদলের তালে বর্ণময় প্রচারে পা মেলান প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহা। প্রচারে অংশ নেন শিল্পী নচিকেতা চক্রবর্তীও। বুকে ‍Be Positive ব্যাজ লাগিয়ে হেদুয়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করলেন ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মোহনকুমার গুপ্ত। খোঁজ নেন সবার ভ্যাকসিন হয়েছে কি না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget