এক্সপ্লোর

Sabyasachi Dutta: 'ভুল বোঝাবুঝিতে আবেগতাড়িত হয়ে অন্য দলে গেছিলাম', তৃণমূলে প্রত্যাবর্তন সব্যসাচী দত্ত-র

'মাঝে ভুল বোঝাবুঝিতে আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম' তৃণমূলে ঘর ওয়াপসির পর বললেন সব্যসাচী দত্ত।

আশাবুল হোসেন, কলকাতা : জল্পনার অবসান। তৃণমূলে প্রত্যাবর্তন সব্যসাচী দত্ত-র। বিধানসভা ভোটের কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন তিনি। এদিন বিধানসভায় ঘাসফুল শিবিরে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের উপস্থিতিতে 'ঘর ওয়াপসি' ঘটালেন সব্যসাচী দত্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক হিসেবে শপথের পরই তাঁর সঙ্গে দেখা করে 'অনুমতি' নিয়েই সব্যসাচী দত্ত 'ঘরে ফিরলেন' বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় সাংবাদিক সম্মেলনে তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান পার্থ চট্টোপাধ্যায়-ফিরহাদ হাকিমরা।

তৃণমূলে যোগদান করে সব্যসাচী দত্ত বলেছেন, 'দলের সঙ্গে মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা থেকে আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবার আমাকে দলে গ্রহণ করলেন। বাকিরাও সবাই স্বাগত জানালেন। দল যেভাবে বলবে সেভাবেই আগামী দিনে কাজ করব।' পাশাপাশি দীর্ঘদিন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার বিষয়ও উল্লেখ করেন তিনি। যে প্রসঙ্গ উঠে আসে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেও। গত বিধানসভা নির্বাচনে বিধাননগর কেন্দ্রে সুজিত বসুর বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নেমে পরাস্ত হয়েছিলেন সব্যসাচী দত্ত।

বুধবারই বেসুরো সুর শোনা গিয়েছিল সব্যসাচী দত্ত-র গলায়। লখিমপুরের ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের ভূমিকার সমালোচনা করে সব্যসাচী দত্ত বলেছিলেন, 'কোনও আন্দোলনকে দমিয়ে দেওয়া পদ্ধতি হতে পারে না। এটা গণতান্ত্রিক দেশ। এ তো তালিবান নয়! লখিমপুরের ঘটনা দুর্ভাগ্যজনক, দোষীদের ফাঁসি দেওয়া উচিত।' তাঁর যে বক্তব্যের পরই উসকে উঠেছিল দলবদলের সম্ভাবনা। যা আরও কিছুটা উসকে দিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছিলেন, 'দেখুন ষষ্ঠী পর্যন্ত কী হয়।' যদিও ষষ্ঠী পর্যন্ত অপেক্ষার আগেই 'ঘরে ফিরলেন' সব্যসাচী।

সব্যসাচী দত্ত-র দল ছাড়া যে বিজেপি-র কাছে আরও একটা বড় ধাক্কা তা বলাই যায়। বিধানসভা ভোটের পর থেকেই পদ্ম শিবিরের একাধিক বিধায়ক ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়-ও। গোটা পরিস্থিতির মাঝে তৃণমূলের একাধিক নেতা মাঝে মধ্যেই বলছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে আসার অপেক্ষায় আরও অনেকে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ই যে কোনও দলবদল নিয়ে সিলমোহর দেবেন বলেও বার্তা তাদের।

আরও পড়ুন- 'এটা গণতান্ত্রিক দেশ, তালিবান নয়', লখিমপুরের ঘটনা নিয়ে দিলীপের সমালোচনায় সব্যসাচী

সেরা শিরোনাম

CJP Funding: আমেরিকা-পাকিস্তান থেকে টাকা পাচ্ছে ককরোচ জনতা পার্টি? মারাত্মক অভিযোগ কেন্দ্রের, মুখ খুললেন অভিজিৎ-আশুতোষরা
আমেরিকা-পাকিস্তান থেকে টাকা পাচ্ছে ককরোচ জনতা পার্টি? মারাত্মক অভিযোগ কেন্দ্রের, মুখ খুললেন অভিজিৎ-আশুতোষরা
Sharad Pawar: ‘মেয়ে তৈরি হয়ে গিয়েছে, আপনি বিশ্রাম নিন’, শরদ পওয়ারকে ফোন নরেন্দ্র মোদির
‘মেয়ে তৈরি হয়ে গিয়েছে, আপনি বিশ্রাম নিন’, শরদ পওয়ারকে ফোন নরেন্দ্র মোদির
Rahul Ganhdi News: ‘সকাল সকাল গা থেকে মদের গন্ধ বেরোয়’, এবার ধারাল আক্রমণে রাহুল গাঁধী, পাল্টা আম আদমি পার্টি
‘সকাল সকাল গা থেকে মদের গন্ধ বেরোয়’, এবার ধারাল আক্রমণে রাহুল গাঁধী, পাল্টা আম আদমি পার্টি
Supreme Court : CEC ও EC-দের 'ব্ল্যাঙ্কেট ইমিউনিটি', কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস দিয়ে জবাব তলব সুপ্রিম কোর্টের
CEC ও EC-দের 'ব্ল্যাঙ্কেট ইমিউনিটি', কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস দিয়ে জবাব তলব সুপ্রিম কোর্টের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget