এক্সপ্লোর

Subrata Mukherjee: আমাদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা ছিল, আমি মর্মাহত: শোভন চট্টোপাধ্যায়

Sovan Chatterjee On Subrata Mukherjee's death: "এটি অত্যন্ত শোকবিহ্বল সময়। আমি অত্যন্ত মর্মাহত সুব্রতদার প্রয়াণে। আমাদের সম্পর্ক প্রায় ৪০ বছরের।"

কলকাতা: সম্পর্ক প্রায় ৪০ বছরের। সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) যখন মেয়র তখন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) মেয়র পরিষদের সদস্য। কালীপুজোর (Kalipujo) দিন সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে মর্মাহত শোভন। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা কথা উঠে স্মৃতি বিজরিত শোভনের গলায়।

শোভন চট্টোপাধ্যায় বলেন, "এটি অত্যন্ত শোকবিহ্বল সময়। আমি অত্যন্ত মর্মাহত সুব্রতদার প্রয়াণে। আমাদের সম্পর্ক প্রায় ৪০ বছরের। আমার মনে পড়ছে ১৯৭৮ এর সময়ে যখন রাজনীতিতে আসি, তখন রাজনৈতিক ক্ষেত্রজুড়ে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। বহু সময় কাটিয়েছি। তিনি যখন মেয়র ছিলেন তখন তাঁর মেয়র পারিষদ হিসেবে কাজ করেছি। সারাক্ষণ পারস্পরিক নির্ভরশীলতা ছিল। আমি ওঁর গড়িয়াহাটের বাড়িতে আসতাম। এরপর একসঙ্গে যাতায়াত। বহু ঘাত-প্রতিঘাতের মধ্যে সময় কেটেছে। কিন্তু কালীপুজোর দিনে সুব্রতদার মৃত্যুতে খুব খারাপ লাগছে। 

আরও পড়ুন, 'সুব্রতদার দেহ আমার পক্ষে দেখা সম্ভব নয়', শোকবিহ্বল মমতা

তাঁর কথায়, রাজনৈতিক জীবনের নানা টানাপোড়েন হয়েছে। মতানৈক্যও হয়েছে। কিন্তু সম্পর্ক ছিল। শোভন বলেন, "যখন সিবিআই আমাদের নিয়ে যায় তখনও কথা হয়েছে। বাঁকুড়ায় দাঁড়ানো নিয়ে বলেছিলাম, তখন বলেছিলেন জয় আসবে।"                 

অন্যদিকে, তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শশী পাঁজা বলেন, "পাঁচ দশকেরও বেশি রাজনৈতিক জীবনে সবসময় বামেদের উল্টোদিকে লড়াই করেছেন। কিন্তু, শ্রমিক নেতা হিসাবে আবার সেই বামেদের শ্রমিক সংগঠনের সঙ্গে একযোগে লড়তেও পিছু হঠেননি। সদা হাস্যমুখ...নিজের দল থেকে বিরোধী...সবার সঙ্গে বন্ধুত্ব। এই ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।"                 

কালীপুজোর দিন অর্থাৎ শুক্রবার প্রয়াত বঙ্গ রাজনীতির বর্ণময় ব্যক্তিত্ব সুব্রত মুখোপাধ্যায়। দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবন। বহু উত্থান-পতনের সাক্ষী। ছিলেন ইন্দিরা গাঁধীর প্রিয়। সিদ্ধার্থশঙ্কর রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, দুই জমানাতেই সামলেছেন মন্ত্রিত্বের গুরুদায়িত্ব। ছিলেন কলকাতা পুরসভার মেয়র। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget