এক্সপ্লোর

হাউসপার্টি অ্যাপ ডাউনলোড করতে হ্যাকড হচ্ছে নেটফ্লিক্স, স্পোটিফাই! গুজব, অপপ্রচার, দাবি কর্তৃপক্ষের, প্রমাণ দিলে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার

অনলাইনে হাউসপার্টি অ্যাপের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে দাবি করলেন এই ভিডিও চ্যাট ও গেম অ্যাপের মালিক। অনলাইনে অভিযোগ উঠেছে যে, এই অ্যাপ ডাউনলোড করলে নেটফ্লিক্স ও স্পোটিফাই-এর মতো অন্যান্য পরিষেবা হ্যাক হয়ে যাচ্ছে। যদিও কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণই নেই।

নয়াদিল্লি: অনলাইনে হাউসপার্টি অ্যাপের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে দাবি করলেন এই ভিডিও চ্যাট ও গেম অ্যাপের মালিক। অনলাইনে অভিযোগ উঠেছে যে, এই অ্যাপ ডাউনলোড করলে নেটফ্লিক্স ও স্পোটিফাই-এর মতো অন্যান্য পরিষেবা হ্যাক হয়ে যাচ্ছে। যদিও কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণই নেই। গুজব ছড়িয়েছে।
অপপ্রচার চলছে। করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে লকডাউন, বিধিনিষেধের মধ্যেই ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে হাউসপার্টি সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলির মধ্যে অন্যতম অ্যাপটোপিয়ার তথ্য অনুসারে, ফেব্রুয়ারির মাঝিমাঝি সময় থেকে মার্চের মাঝামাঝি পর্ব পর্যন্ত সময়ে প্রতি সপ্তাহে গড়ে ১,৩০,০০০ করে এই অ্যাপ ডাউনলোড হয়েছে। ফোর্টনাইট-এর নির্মাতা অনলাইন গেমিং সংস্থা এপিক গেমস ২০১৯-এ হাউসপার্টি আসল মালিকের কাছ থেকে কিনে নেয়। হাউসপার্টির বিরুদ্ধে এভাবে বদনাম ছড়ানো হচ্ছে বলে তারা কেন মনে করছে, সে সম্পর্কে কোনও কারণ অবশ্য এপিস গেমস জানায়নি। কিন্তু কেউ অপপ্রচারের অভিযোগের সমর্থনে তথ্যপ্রমাণ দিলে এক মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেবে তারা। গত সোমবার সোশ্যাল মিডিয়ায় কথাটা ছড়িয়ে পড়ে যে, এই ভিডিও চ্যাট অ্যাপটি অন্যান্য অ্যাপের হ্যাক হওয়ার কারণ। হাউসপার্টি ডাউনলোড করার পরই নেটফ্লিক্স, স্পোটিফাইের মতো অ্যাপ্লিকেশন ও এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টও লকড আউট হয়ে গিয়েছে, এই দাবি করে অনেকেই ট্যুইটারে স্ক্রিনশট পোস্ট করেন। হাউসপার্টি নেটফ্লিক্স বা স্পোটিফাইয়ের মতো থার্ড পার্টি অ্যাপ অ্যাকসেস করে না। যদিও তারা ইউজারদের কন্টাক্টস ও ফেসবুক ও স্ন্যাপচ্যাটের কানেকশনের অ্যাসসেস চেয়ে থাকে। যারা হাউসপার্টি সম্পর্কে অভিযোগ তোলা মহলগুলি আরও দাবি করে যে, তাদের ফোন থেকে অ্যাপটি ডিলিট করতে গেলেও ইউজারদের বাধা দিচ্ছে এপিক গেমস।
যদিও কোম্পানি সব অভিযোগ খারিজ করে বিবৃতি জারি করেছে। এপিক গেমসের এক মুখপাত্র জানিয়েছেন, হাউসপার্টি ও অন্যান্য সম্পর্কহীন অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ থাকার কোনও প্রমাণই নেই। সাধারণ নিয়ম অনুসারে, আমরা যে কোনও প্ল্যাটফর্মেই অনলাইন অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে শক্তপোক্ত পাসওয়ার্ডের জন্য ইউজারদের পরামর্শ দিয়ে থাকি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget