এক্সপ্লোর

পানীয় জল ও ভূগর্ভস্থ জল নষ্ট করলে এবার থেকে শাস্তি, হতে পারে ৫ বছরের জেল, ১ লাখ টাকা জরিমানা

দেশের কোথাও কেউ যাতে জল নষ্ট না করে সে দিকে নজর রাখতে হবে বলেও নির্দেশে বলা হয়েছে।

নয়াদিল্লি: দেশের ইতিহাসে নজিরবিহীনভাবে ভূগর্ভস্থ ও পানীয় জলের অপব্যবহার শাস্তিযোগ্য বলে সিদ্ধান্ত নিল সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি বা সিজিডব্লিউএ। এ ব্যাপারে পুর সংস্থাগুলিকে ঠিকমতো নিয়মকানুন ও পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছে তারা। কল খুলে রেখে ঘণ্টার পর ঘণ্টা মূল্যবান জল নষ্ট করা এ দেশের নিয়ম। জল নষ্ট হয়ে নর্দমায় গিয়ে পড়ে, অথচ এমন অসংখ্য মানুষ আছেন, যাঁদের কাছে পরিশুদ্ধ পানীয় জলটুকুও পৌঁছয় না। এই পরিস্থিতিতে ২০১৯-এর ১৫ অক্টোবর ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশ অনুসারে পরিবেশ (সুরক্ষা) আইনের ৫ নম্বর ধারায় নোটিশ জারি করেছে সিজিডব্লিইএ। রাজেন্দ্র ত্যাগী বনাম ভারত সরকার মামলায় আবেদনকারী দাবি করেন, জল নষ্ট ও অপব্যবহার করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখতে হবে। এরপরই গ্রিন ট্রাইবুন্যালের এ ব্যাপারে নির্দেশ। সিজিডব্লিউএ বলেছে, জল বোর্ড হোক, বা জল নিগম, ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্ট, পুরসভা বা পঞ্চায়েত- সব কটি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় জল সরবরাহ নিয়ে কাজ করা পুর সংস্থাগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করবে, তাদের এলাকায় পানীয় জল বা ভূগর্ভস্থ জলের কোনওরকম অপব্যবহার হয় না। এর অন্যথা হলে শাস্তিমূলক ব্যবস্থার পথ খোলা রাখতে হবে। দেশের কোথাও কেউ যাতে জল নষ্ট না করে সে দিকে নজর রাখতে হবে বলেও নির্দেশে বলা হয়েছে। রাজেন্দ্র ত্যাগীর হয়ে গ্রিন ট্রাইবুন্যালে যিনি মামলা লড়েন সেই আইনজীবী আকাশ বশিষ্ঠ বলেছেন, ভূগর্ভস্থ জল ও পানীয় জল নষ্ট করলে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে, জরিমানাও হতে পারে ১ লাখ টাকা পর্যন্ত। বা এক সঙ্গে দুটোই। এরপরেও যদি অপরাধী নিয়ম না মানেন, তবে প্রতিদিন তাঁর ওপর ৫,০০০ টাকা করে জরিমানা বসতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget