এক্সপ্লোর

Bihar Assembly Election 2025: রোড শো চলাকালীন ধাক্কা মারল গাড়ি, গুরুতর আহত প্রশান্ত কিশোর, বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে

Prashant Kishor: তাঁর পাঁজরে চোট লেগেছে বলে জানা যাচ্ছে।

পটনা: নির্বাচনী প্রচারে বেরিয়ে আহত ভোটকুশলী তথা ‘জন সুরজ পার্টি’র প্রধান প্রশান্ত কিশোর। পথসভা চলাকালীন একটি গাড়ি সটান ধাক্কা মারে তাঁকে। তাতেই গুরুতর আহত হয়েছেন প্রশান্ত। তাঁর পাঁজরে চোট লেগেছে বলে জানা যাচ্ছে। গাড়ি ধাক্কা মারার পরই যন্ত্রণায় ককিয়ে ওঠেন প্রশান্ত। সঙ্গ সঙ্গে মঞ্চের একদিকে তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে চিকিৎসার জন্য পটনা নিয়ে যাওয়া হয়। (Prashant Kishor)

শুক্রবার বিহারের আরায় 'বদলাভ সভা' (পরিবর্তনের ডাক দিয়ে সভা) করছিলেন প্রশান্ত। ওই সভার পাশাপাশি পথসভাও করেন তিনি। ভিড়ের মধ্যে দিয়ে ধাক্কাধাক্কি শুরু হলেও তিনি হেঁটে এগিয়ে যান, সকলের সঙ্গে আলাপচারিতা সারেন। প্রশান্ত যখন হেঁটে যাচ্ছিলেন, সেই সময় একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। যন্ত্রণায় ককিয়ে ওঠেন তিনি। দলের নেতা-কর্মীরা কোনও রকমে তাঁকে ধরে মঞ্চে নিয়ে গিয়ে বসান। সেখানে বুকে ব্যথা হচ্ছে বলে জানান প্রশান্ত। (Bihar Assembly Election 2025)

এর পরই প্রশান্তকে নিয়ে পটনা রওনা দেয় একটি গাড়ি। গাড়িতে একেবারে বিধ্বস্ত অবস্থায় দেখা যায় তাঁকে। এর পর হাসপাতাল থেকে যে ছবি ও ভিডিও সামনে আসে, তাতে দেখা যায়, ঠিক মতো হাঁটতেও পারছেন না তিনি। দুই দিক থেকে লোকজন ধরে রয়েছেন তাঁকে। প্রশান্ত এখন কেমন আছেন, তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানায়নি তাঁর দল। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে অনুরাগীরা। তবে মেডিভার্সাল হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে গাড়ির দরজা সটান পাঁজরে আঘাত করে। প্রশান্ত পাঁজরের সফ্ট টিস্যুতে আঘাত পেয়েছেন। হাড়ে চোট লাগেনি। ওঁর বিশ্রাম দরকার।

ভোটকুশলীর ভূমিকা ছেড়ে রাজনীতির মঞ্চে অবতীর্ণ হয়েছেন প্রশান্ত। নিজের রাজ্য বিহারকেই পাখির চোখ করে এগোচ্ছেন তিনি। বিহারকে দারিদ্রমুক্ত করার পণ নিয়েছেন তিনি। সেই লক্ষ্যে গোটা রাজ্য পায়ে হেঁটে ঘুরেওছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনেই প্রার্থী দাঁড় করানোর ঘোষণাও করেছেন ইতিমধ্যে। বিভিন্ন ক্ষেত্রের গুণী ও শিক্ষিত লোকজন তাঁর দলে নাম লেখাতে শুরু করেছেন। সভা-মিছিল থেকে বেশ ভাল সাড়াও পেতে শুরু করেছে তাঁর দল। ফলে বিহারের আগামী নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে মত বিশেষজ্ঞদের, যার একদিকে সংযুক্ত জনতা দল ও বিজেপি-র জোট, অন্য দিকে, রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস ও বামেদের জোট, আর তৃতীয় পক্ষ হিসেবে উঠে আসছে প্রশান্তর জন সুরাজ দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget