এক্সপ্লোর

Bihar Assembly Elections 2025: গণিতজ্ঞ-আইনজীবী-ডাক্তার, বিদ্বজ্জনেদের প্রার্থী করল প্রশান্ত কিশোরের দল, পরিবর্তন আসবে বিহারে?

Prashant Kishor: অন্যের হয়ে জমি তৈরির কাজ নয়, এবার নিজে রাজনীতির ময়দানে প্রশান্ত।

পটনা: দুঁদে রাজনীতিক, চেনা মুখ বা কোনও বিতর্কিত চরিত্র নয়। বরং গণিতজ্ঞ, প্রাক্তন আমলা, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক, চিকিৎসকদের গুরুত্ব। বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রথম প্রার্থিতালিকা প্রকাশ করে এভাবেই চমক দিলেন একদা  ভোটকুশলী, তথা অধুনা রাজনীতিক প্রশান্ত কিশোর। তাঁর রাজনৈতিক দল ‘জন সুরজ’ যে প্রার্থিতালিকা প্রকাশ করেছে, এই মুহূর্তে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। (Bihar Assembly Elections 2025)

অন্যের হয়ে জমি তৈরির কাজ নয়, এবার নিজে রাজনীতির ময়দানে প্রশান্ত। বিহারের রাজনীতিতে যে পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি, প্রথম প্রার্থিতালিকা তার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ যে তালিকা প্রকাশ করেছে ‘জন সুরজ’, সেই ৫১ জনের মধ্যে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা। (Prashant Kishor)

আগামী মাসে দুই দফায় নির্বাচন বিহারে। প্রশান্তর দল যে তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে ১৬ শতাংশ মুসলিম প্রার্থী এবং ১৭ শতাংশ অনগ্রসর শ্রেণির। এঁদের কারও ভাবমূর্তি নিয়ে প্রশ্নের অবকাশ নেই। অপরাধ মামলা বা বিতর্কের কোনও রেকর্ডও নেই তাঁদের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ নেই, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

‘জন সুরজ’-এর প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রখ্যাত গণিতজ্ঞ কেসি সিনহা। কুমহরারে তাঁকে প্রার্থী করেছে প্রশান্তর দল। পটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন কেসি সিনহা। বহু দশক ধরে তাঁর লেখা বই বিহার-সহ একাধিক রাজ্যের স্কুলের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে।

মাঞ্ঝি থেকে ওয়াইবি গিরিকে প্রার্থী করেছে প্রশান্তর দল। পটনা হাইকোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন গিরি। একাধিক হাই-প্রোফাইল মামলা লড়েছেন তিনি। বিহারের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল এবং ভারত সরকারের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মুজফ্ফরপুর আসনে চিকিৎসক অমিতকুমার দাসকে প্রার্থী করেছে প্রশান্তর দল। তিনি পটনা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি। গ্রামীণ স্বাস্থ্য নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন। স্ত্রীর সঙ্গে মিলে মুজফ্ফরপুরে একটি হাসপাতালও চালান তাঁরা।

‘জন সুরজ’-এর প্রথম প্রার্থিতালিকায় যদিও প্রশান্তর নাম নেই। তিনি কোথায় প্রার্থী হবেন, তা নিয়ে জল্পনা জিইয়ে রাখা হয়েছে। প্রশান্ত নিজে জানিয়েছেন, তিনি রঘোপুর থেকে লড়তে আগ্রহী। তবে রিতেশ রঞ্জন পান্ডেকে করগহরে প্রার্থী করা হয়েছে। ফলে রঘোপুরে প্রশান্তর প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরাল হচ্ছে। এই রঘোপুর রাষ্ট্রীয় জনতা দলের নেতা, রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের গড় হিসেবে পরিচিত। ফলে সেখানে হাই ভোল্টেজ লড়াইয়ের ইঙ্গিত মিলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget