এক্সপ্লোর

‘স্বাস্থ্যসাথী প্রকল্প: রেট বাড়াক সরকার, ৩০ দিনে বকেয়া মেটাতে হবে, দাবি প্রাইভেট হাসপাতালগুলির, টাকা কোথায়, প্রশ্ন দিলীপের

পূর্ব ভারতের বেসরকারি হাসপাতাল সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া জানান, সরকারকে রেট বাড়ানোর জন্য বলা হয়েছে, রেট না বাড়ালে প্রকল্পের সুবিধে দেওয়া সম্ভব নয়, সরকারের কাছ থেকে টাকা পেতে অনেক দেরি হয়, সেক্ষেত্রে হাসপাতালগুলির সমস্যা হয় বলে জানান তিনি।

সন্দীপ সরকার, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দিতে রেট বাড়ানোর দাবি করল বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ। রোগীকে কোনও অবস্থাতেই ফেরানো যাবে না, বেসরকারি হাসপাতালগুলিকে পাল্টা জানিয়ে দিলেন স্বাস্থ্যকর্তারা। স্বাস্থ্য দফতর সূত্রে এমনটাই খবর। সম্প্রতি রাজ্যের সমস্ত মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রত্যেক পরিবারের প্রতিটি মানুষ, ১০০% মানুষ স্বাস্থ্যসাথীর আওতায় আসবেন বলে জানান তিনি। কিন্তু সোমবার স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকে বেসরকারি হাসপাতালগুলি দাবি করল, সবাইকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে দিতে হলে রেট বাড়াতে হবে। ৩০ দিনের মধ্যে বকেয়া মেটাতে হবে বলেও দাবি করেছে তারা। পূর্ব ভারতের বেসরকারি হাসপাতাল সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া জানান, সরকারকে রেট বাড়ানোর জন্য বলা হয়েছে, রেট না বাড়ালে প্রকল্পের সুবিধে দেওয়া সম্ভব নয়, সরকারের কাছ থেকে টাকা পেতে অনেক দেরি হয়, সেক্ষেত্রে হাসপাতালগুলির সমস্যা হয় বলে জানান তিনি। এছাড়া ছোটখাট রোগের ক্ষেত্রে স্থানীয় স্তরেই চিকিৎসা হোক, এমনও বলেন তিনি। সোমবার বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য ভবনের কর্তারা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সবাইকে পরিষেবা দিতে বেসরকারি হাসপাতালগুলিকে পরিকাঠামো বাড়াতে বলা হয়। সরকারের এই মনোভাব জানার পরই নিজেদের দাবিদাওয়া তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রেট বাড়ুক না বাড়ুক, রোগীকে ফেরানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলিকে তাদের দাবি লিখিত আকারে জানাতে বলা হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজনৈতিক তরজাও অব্যাহত। এনিয়ে রাজ্য সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, স্বাস্থ্যসাথীতে ১০ কোটি কার্ড হবে, ৫ পারসেন্ট লোক টাকা চাইলে ৫০ হাজার কোটি টাকা লাগবে। কোথায় টাকা? জবাবে তৃণমূল নেতা তথা পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দুয়ারে সরকার কর্মসূচিকে হাতিয়ার করে দাবি করেন, দুয়ারে সরকার সফল হয়েছে, ২০ হাজার শিবির বসেছে। সাধারণ মানুষের অবশ্য তরজায় আগ্রহ নেই। তাঁরা বলছেন, বিপদের সময়ে হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাটা পেলেই হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget