এক্সপ্লোর

ISRO Rocket: বড় ধাক্কা ইসরোর! রকেটের সফল উৎক্ষেপণের পরই বড় বিপত্তি, ত্রুটির জেরে মাঝপথেই সব শেষ?

ISRO একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, “PSLV-C62 মিশনের PS3 পর্যায়ের শেষে একটি ত্রুটি ঘটেছে।

কলকাতা: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বছর শুরুতেই প্রথম বড় উৎক্ষেপণ করল। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে PSLV C62 রকেট উৎক্ষেপণ করা হয়েছে। এই রকেটে করেই সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে মহাকাশে পাড়ি দিয়েছে ১৬টি কৃত্রিম উপগ্রহ। তবে উৎক্ষেপণ সফল হলেও PSLV-C62 মিশন কক্ষপথে উপগ্রহ স্থাপনে ব্যর্থ হয়েছে।

মহাকাশে পাঠানো হয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর তৈরি কৃত্রিম উপগ্রহ 'অন্বেষা'কে যার পোশাকি নাম ইওএস-এন১। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) ২০২৬ সালের প্রথম কক্ষপথ অভিযান সফলভাবে উৎক্ষেপণ করা হলেও উপগ্রহটি স্থাপন করা সম্ভব হয়নি। অভিযানের মূল বিষয় ছিল EOS N1 অন্বেষা, যা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা দ্বারা তৈরি একটি হাইপারস্পেকট্রাল উপগ্রহ। অন্বেষা উপগ্রহটি উন্নত পৃথিবী পর্যবেক্ষণ অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়েছিল। 

ISRO একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, “PSLV-C62 মিশনের PS3 পর্যায়ের শেষে একটি ত্রুটি ঘটেছে। একটি বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।” ইসরো জানায়, PSLV-C62 মিশন ব্যর্থ হয়েছে। রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হলেও কিন্তু তৃতীয় পর্যায়ের পরে ডেটা বিলম্বিত হয়েছে। চতুর্থ পর্যায়ের কাজ শুরু হয়েছে, কিন্তু তার পরে কোনও আপডেট পাওয়া যায়নি। মিশন নিয়ন্ত্রণ কেন্দ্র নীরব ছিল। উপগ্রহটি আলাদা হয়ে গিয়েছে কিনা তা স্পষ্ট নয়।

ইসরোর তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, PSLV-C62 মিশনের PS3 পর্যায়ের শেষ দিকে একটি সমস্যা দেখা যায়। এই ত্রুটির প্রকৃত কারণ জানতে বিশদ বিশ্লেষণ চালানো হচ্ছে বলে জানানো হয়েছে ইসরোর তরফে। উৎক্ষেপণের মাধ্যমে মোট ১৫টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-N1, যার নাম ‘অন্বেষা’।

এই মিশনের প্রধান আকর্ষণ EOS-N1 নামের একটি উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যার নাম রাখা হয়েছে ‘অন্বেষা’। প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO তৈরি এই উপগ্রহে এমন ক্যামেরা রয়েছে, যা পৃথিবীর ছবি সাধারণ ক্যামেরার মতো শুধু রং দেখে নয়, বরং আলোর সূক্ষ্ম স্তর ধরে বিশ্লেষণ করতে পারে। এর ফলে ফসলের স্বাস্থ্য, মাটির আর্দ্রতা, খনিজ সম্পদ কিংবা শহরের বাড়বাড়ন্ত অনেক বেশি স্পষ্টভাবে বোঝা সম্ভব হবে। প্রতিরক্ষা ও পরিকল্পনার কাজেও এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।         

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget