এক্সপ্লোর

Martyr Bablu Satra:পুলওয়ামা কাণ্ডে শহিদ সেনা বাবলু সাঁতরার মূর্তি স্থাপন হাওড়ায়

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে নিহত হন বাবলু সাঁতরা। আজ বাউরিয়া থানার চককাশিতে এক অনুষ্ঠানে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, দক্ষিণ উলুবেড়িয়া কেন্দ্রের বিধায়ক পুলক রায় এবং তাঁর পরিবারের লোকজন।

সুনীত হালদার, হাওড়া: পুলওয়ামা কাণ্ডে শহিদ সেনা জওয়ান বাবলু সাঁতরার স্মৃতিতে তাঁর বাড়ির কাছে পূর্ণাবয়ব মূর্তি বসানো হল। রবিবার সকালে উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে কাঞ্চনবাণী সিনেমা হলের কাছে তাঁর মূর্তির উদ্বোধন করেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক পুলক রায়। এর পাশাপাশি বাউরিয়ার কাঞ্চনবাণী সিনেমা হল থেকে গঙ্গারঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার নতুন নামকরণ করা হয় শহিদ বাবলু সাঁতরা সরণি।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে নিহত হন বাবলু সাঁতরা। আজ বাউরিয়া থানার চককাশিতে এক অনুষ্ঠানে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, দক্ষিণ উলুবেড়িয়া কেন্দ্রের বিধায়ক পুলক রায় এবং তাঁর পরিবারের লোকজন। তাঁর মা বনমালা সাঁতরা জানিয়েছেন ছেলের মূর্তি বসানোয় তিনি খুশি। গ্রামের মানুষ তাঁকে মনে রেখেছে ভেবে তাঁর ভালো লাগছে। অভয় দাস বলেন, পুরসভার পক্ষ থেকে শহিদ সেনা জওয়ান বাবলু সাঁতরা শ্রদ্ধা জানানোর জন্য তাঁর পূর্ণাঙ্গ মূর্তি এবং রাস্তার নামকরণ করা হয়েছে। পুরসভা ওই শহিদ পরিবারের পাশে রয়েছে।

উল্লেখ্য, কাশ্মীরে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ১৯ জন সেনার মৃত্যু হয়। এরপর পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল বিজেপি সরকার। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে কাশ্মীরে আরও বড় মাপের হামলা চালায় জঙ্গিরা। ২২ বছর বয়সী আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ওই হামলার দায় স্বীকার করে। ওই সময় ৭৮টি বাসে করে প্রায় আড়াই হাজার জওয়ান জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। এই হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। হামলার প্রত্যাঘাত হিসেবে নিয়ন্ত্রণরেখার ওপারে বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপি কনভয়ে জঙ্গিদের হামলায় নিহত হন ৪০ জন জওয়ান। আহত হন ৪১ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget