এক্সপ্লোর

আরিয়ানের সঙ্গে সেলফি তুলে ভাইরাল হওয়া ব্যক্তির বিরুদ্ধে 'লুক আউট' নোটিস জারি

কিং-খান পুত্রের সঙ্গে সেলফি তুলেছিলেন এই ব্যক্তি। সেখানে আরিয়ানকে 'পোজ' দিতেও দেখা যায়।

পুনে: শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গ্রেফতারির পর কিং-খান পুত্রের সঙ্গে সেলফি তুলেছিলেন এই ব্যক্তি। সেখানে আরিয়ানকে 'পোজ' দিতেও দেখা যায়। যে ছবি প্রকাশ্যে আসতে মূহুর্তে ভাইরাল হয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ওই ব্যক্তি এনসিবি আধিকারিক। কিন্তু ছবি ভাইরাল হতে প্রশ্নের মুখে পড়তে হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে। এরপরই তাঁরা জানায় যে ওই ব্যক্তির সঙ্গে কেন্দ্রীয় সংস্থার কোনও সম্পর্ক নেই।

যদিও এবার ওই ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার লুক আউট নোটিস জারি করল মহারাষ্ট্রের পুনে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম কিরণ পি গোসাভি ।মুম্বই থেকে গোয়াগামী যে প্রমোদতরীর মাদক পার্টি থেকে আরিয়ানকে ধরা হয় সেখানেই এই ব্যক্তিও ছিলেন বলে অভিযোগ। যদিও পুলিশ জানিয়েছেন যে কিরণ এখন পলাতক। দেশ ছেড়ে যাতে পালাতে না পারে তাই 'লুক আউট' নোটিস জারি করা হয়েছে।

তবে ২০১৮ সালের একটি প্রতারণা মামলার সূত্র ধরে এই লুক আউট নোটিস জারি হয়েছে, এমনটাই জানান হয়েছে। পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত জানিয়েছেন, মালয়েশিয়ায় চাকরি দেওয়ার অজুহাতে পুনের বাসিন্দাকে ঠকানোর অভিযোগে গোসাভির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এমনকী কিরণ নিজেকেই নিজে 'গোয়েন্দা' বলেও পরিচয় দেন, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

ঠিক কী অভিযোগ ছিল? মালয়েশিয়ায় চাকরির একটি বিজ্ঞাপন দিয়েছিলেন কিরণ। সেই বিজ্ঞাপন দেখে কিরণের সঙ্গে যোগাযোগ করেন পুণেরই এক ব্যক্তি। কিরণ তাঁর থেকে তিন লক্ষ টাকা নিলেও চাকরি দেননি। ফেরত দেননি টাকাও। 

এদিকে, আজ আরিয়ান খানের জামিন মঞ্জুর না হলে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলেই বন্দি থাকতে হবে শাহরুখ পুত্রকে। আগামিকাল থেকে নবরাত্রি উপলক্ষ্যে বন্ধ থাকবে বম্বে হাইকোর্ট-সহ মহারাষ্ট্রের সমস্ত আদালতের কার্যকলাপ। 

পাঁচদিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে বৃহস্পতিবার আরিয়ান খানকে আর্থার রোড জেলের মূল ব্যারাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদসংস্থা এএনআই। গ্রেফতার সকলের প্রত্যেকের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে, জানিয়েছেন আর্থার রোড জেলের সুপারিন্টেনডেন্ট নীতিন ওয়েচাল। গত শুক্রবার আরিয়ান খানকে আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget