এক্সপ্লোর

Puri Jagannath Temple : দিঘায় আসাই হল কাল? 'শাস্তি পেলেন' রাজেশ দয়িতাপতি, ১ মাস পুরীর জগন্নাথ ধামে ঢোকা বন্ধ

দাশমহাপাত্রকে প্রশ্ন করা হয়, পুরীর একজন সেবায়েত হওয়া সত্ত্বেও তিনি কীভাবে  দিঘা মন্দিরে অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ?

পুরীর জগন্নাথ মন্দিরের দয়িতাপতি দিঘার মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে ওড়িশায় তুঙ্গে বিতর্ক। দিঘআর মন্দিরকে কেন ধাম বলা হচ্ছে, কেনই বা সেখানে গিয়েছিলেন দয়িতাপতি? এমন নানা  প্রশ্ন নিয়ে অশান্তি তুঙ্গে নীলাচলে। দীর্ঘ আলোচনার পর বড় পদক্ষেপ করল  শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (SJTA)। 

পশ্চিমবঙ্গের দিঘা জগন্নাথ মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বর্ষীয়ান সেবায়েত রামকৃষ্ণ দাসমহাপাত্রকে ৩০ দিনের জন্য বরখাস্ত করল SJTA।  SJTA-এর প্রধান প্রশাসক অরবিন্দ পাধীর এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, দাসমহাপাত্রকে মন্দিরের সমস্ত দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে , তিনি এক মাসের জন্য পুরীর জগন্নাথ মন্দিরে আচার-অনুষ্ঠান পালনও করতে পারবেন না। এছাড়াও নির্দেশ, বরখাস্তের সময়কালে মন্দিরের সেবা বা আচার-অনুষ্ঠানে তাঁকে বাধা দেওয়া হলে, তিনি কাউকে প্রভাবিত করতে পারবেন না বা হুমকি দিতে পারবেন না। যদি তিনি তা করেন, তাহলে বরখাস্তের সময়কাল বাড়ানো হবে । কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

এই সময়ের মধ্যে, মন্দিরের কমান্ডার এবং সিনিয়র সুপারভাইজার নিয়মিতভাবে দশমহাপাত্রের আচরণ সম্পর্কে কর্তৃপক্ষকে রিপোর্ট দেবেন। এই সময় যদি দাসমহাপাত্রের উচ্ছৃঙ্খল আচরণ লক্ষিত হয়, তাহলে মন্দির প্রশাসন তার প্রাপ্য ভাতা আটকে দেবে। 

দিঘা থেকে ফেরার পরই দয়িতাপতিকে প্রশ্ন করা হয়, কেন তিনি ২০১৫ সালে নবকলেবর উৎসবের সময় সংগৃহীত পবিত্র কাঠ ব্যবহার করে দিঘা জগন্নাথ মন্দিরের জন্য প্রতিমা তৈরি  করেছেন? একটি বাংলা টেলিভিশন চ্যানেলেই তিনি দাবি করেছিলেন, পুরীর মন্দিরের উদ্বৃত্ত পবিত্র কাঠ দিয়ে দিঘা মন্দিরের জন্য প্রতিমা তৈরি করেছেন। তবে পরে তিনি এই অভিযোগ অস্বীকার করেন। 

রাজ্য সরকার তদন্তের মাধ্যমে জানতে পারে দাশমহাপাত্র  ওই সংবাদমাধ্যমকে মিথ্যা বলেছিলেন । দিঘা মন্দিরের মূর্তিগুলি ভুবনেশ্বরের একজন শিল্পী তৈরি করেছিলেন। এছাড়াও দাশমহাপাত্রকে প্রশ্ন করা হয়, পুরীর একজন সেবায়েত হওয়া সত্ত্বেও তিনি কীভাবে  দিঘা মন্দিরে অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ?  দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্ট কর্তৃক মন্দিরটিকে ধাম হিসাবে উল্লেখ করার বিষয়ে তিনি আপত্তি করেছিলেন কিনা তাও ব্যাখ্যা করতে বলা হয়। মন্দিরের প্রধান প্রশাসক পাধী জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে মন্দির সব সেবায়েতদের বার্তা দিতে চায়, তাঁরা যেন মন্দির প্রাঙ্গণের মধ্যে শৃঙ্খলা বজায় রাখে।  তাঁদের কর্তব্য হল মন্দিরের ঐতিহ্য, আচার-অনুষ্ঠান এবং মর্যাদাকে আত্মম্ভরিতার ঊর্ধ্বে রাখা। 

পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, দিঘা জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র বিতর্কে অনৈতিকভাবে জড়িত থাকার জন্য দশমহাপাত্রকে বরখাস্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget