এক্সপ্লোর

প্রধানমন্ত্রীর আহ্বান, রাত নটায় লণ্ঠন দোলালেন সপুত্র রাবড়ি

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় লালু পোস্ট করেন একটি কবিতা, লেখেন, অন্ধকার দূর করার জন্য জ্বলে উঠুক লণ্ঠন।

পটনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে এগিয়ে এল বিরোধী আরজেডি-ও। গতকাল রাতে লণ্ঠন দোলাতে দেখা গেল আরজেডি নেত্রী রাবড়ি দেবী ও তাঁর পুত্র তেজ প্রতাপ যাদবকে।  লালুপ্রসাদের দল অবশ্য প্রথম থেকেই প্রধানমন্ত্রীর আবেদনে সমর্থন জানায়। সঙ্গে স্পষ্ট করে দেয়, প্রদীপ বা টর্চ নয়, আলো নিভিয়ে দলীয় প্রতীক লণ্ঠনই জ্বালাবে তারা। তেজ প্রতাপ পোস্ট করেছেন মায়ের সঙ্গে লণ্ঠন দোলানোর এই ছবি। সঙ্গে লিখেছেন, ইঁউহি কাট জায়েগা সফর সাথ চলনে সে...। আমরা এমন প্রত্যেকের পাশে দাঁড়িয়ে, যাঁরা এই ভয়াবহ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে নিজের অবদান রাখছেন। কোভিড-১৯-র অন্ধকার দূর করব, লণ্ঠন জ্বালাব। এর আগে টুইট করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়িও। একটি ছবি শেয়ার করেন তিনি, তাতে লণ্ঠন দিয়ে করোনানির্মূল করার বার্তা দেন। লেখেন, গরিবের ঘরে উনুন জ্বলুক, কেউ যেন ক্ষুধায় না প্রাণ হারান। সবার ঘরে সমান আলো জ্বলুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। আরজেডি প্রধান লালুপ্রসাদ এখন জেলে। তবে টুইটারে সক্রিয়। করোনা প্রতিরোধে সরকারের ‘ব্যর্থতা’ নিয়ে নিয়মিত টুইট করেন তিনি। তবে নরেন্দ্র মোদীর প্রদীপ জ্বালানোর বার্তার সমর্থন করেন তিনি।  এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একটি কবিতা, লেখেন, অন্ধকার দূর করার জন্য জ্বলে উঠুক লণ্ঠন।

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget