এক্সপ্লোর

Rahul Gandhi: সাংসদপদ মিলবে ফেরত! মোদি-পদবী মামলায় এবার সুপ্রিম কোর্টে রাহুল

Modi Surname Row: মোদি-পদবী মন্তব্যে এ বছরের গোড়র দিকে রাহুলের সাংসদপদ খারিজ হয়।

নয়াদিল্লি: মোদি-পদবী বিতর্কে (Modi Surname Row) এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ কংগ্রেস নেতা রাাহুল গাঁধী (Rahul Gandhi)। অপরাধমূলক মানহানি মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করায় স্থগিতাদেশ দেয়নি গুজরাত হাইকোর্ট। তাতেই এবার সরাসরি দেশের শীর্ষ আদালতে গেলেন রাহুল। সেখানে স্থগিতাদেশ হলে সাংসদপদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। 

এ বছরের গোড়ার দিকে রাহুলের সাংসদপদ খারিজ হয়, ছেড়ে দিতে হয় সরকারি বাসভবনও

মোদি-পদবী মন্তব্যে এ বছরের গোড়ার দিকে রাহুলের সাংসদপদ খারিজ হয়। তড়িঘড়ি সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার নির্দেশও চলে আসে, যা মেনে নেন রাহুল। তবে আইনি লড়াই থেকে সরে আসেননি তিনি। গুজরাতের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে রাজ্যের হাইকোর্টে গিয়েছিলেন। এবার সরাসরি সুপ্রিম কোর্টে গেলেন।

২০১৯ সালের লোকসভা  নির্বাচনের প্রচারে কর্নাটকে মোদি-পদবী নিয়ে কটাক্ষ করেছিলেন রাহুল। কোটি কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত, দেশত্যাগী ললিত মোদি, নীরব মোদিচর প্রসঙ্গ তুলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি তাতে রাহুলের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করেন।

আরও পড়ুন: Ritu Karidhal Srivastava: শুধু গলাবাজি নয়, মেধাতেই দুরমুশ করেছেন পিতৃতন্ত্রকে, ‘রকেট উওম্যান’রিতু চন্দ্রযান-৩ অভিযানের নেপথ্যনায়িকা

কর্নাটক বিধানসভা নির্বাচনের ঠিক আগে, চার বছর পুরনো সেই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে গুজরাতের আদালত। তার পর থেকে আইনি লড়াই চলছে। যদিও হাত গুটিয়ে বসিয়ে নেই পূর্ণেশও। আগে থেকেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দিয়ে রেখেছেন তিনি, যাতে রাহুল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন জানালে, তাঁর যুক্তিও শোনে শীর্ষ আদালত।

চার বছর পুরনো মামলায় দোষী সাব্যস্ত করা হয় রাহুলকে

এর আগে, রাহুলের আবেদন খারিজ করে গুজরাত হাইকোর্ট জানায়, রাজনীতির শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে। বিশেষ করে জনপ্রতিনিধিদের সংযত হওয়া উচিত। যদিও আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। রাাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে যদি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে থাকেন রাহুল, সেখানে অন্য়ের দায়ের করা মানহানি মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করা হয় কী করে, সাত তাড়াতাড়ি সাংসদপদই বা খারিজ হয় কোন যুক্তিতে, প্রশ্ন তুলেছে তারা।

সংসদে গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর বোঝাপড়া নিয়ে সরব হওয়াতেই প্রতিহিংসাবশত, পুরনো মামলাকে হাতিয়ার করে রাহুলের সাংসদপদ কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ হাতশিবিরের। যদিও রাহুল নিজে এসব কাটাছেঁড়ায় যেতে নারাজ। তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে মেনে নিলেও, সংসদের বাইরে থেকেও একই ভাবে মানুষের জন্য লড়ে যাবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget