এক্সপ্লোর

Operation Sindoor: Operation Sindoor নিয়ে আগেই বার্তা পাকিস্তানকে? কংগ্রেস বলছে, ‘অপরাধ’, কেন্দ্রের দাবি, 'মন্তব্য বিকৃত করা হয়েছে'

Rahul Gandhi: শনিবার সোশ্যাল মিডিয়ায় Operation Sindoor নিয়ে জয়শঙ্করের বক্তব্যের ভিডিও পোস্ট করেন রাহুল।

নয়াদিল্লি: Operation Sindoor চালানোর আগে পাকিস্তানকে জানানো হয়েছিল। সংবাদমাধ্যমে একথা জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেই নিয়েই এবার রাজনৈতিক তরজা শুরু হল। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী কেন্দ্রের ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। পাল্টা আক্রমণ ধেয়ে এল তাঁর দিকে। (Operation Sindoor)

শনিবার সোশ্যাল মিডিয়ায় Operation Sindoor নিয়ে জয়শঙ্করের বক্তব্যের ভিডিও পোস্ট করেন রাহুল। ভিডিওয় জয়শঙ্করকে বলতে শোনা যায়, ‘অভিযানের শুরুতে পাকিস্তানকে বার্তা পাঠিয়েছিলাম যে, আমরা এই এই পরিকাঠামোয় আঘাত হানতে চলেছি। সামরিক ঘাঁটিকে নিশানা করছি না, ফলে সেনা হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে পারে। কিন্তু ওরা উপদেশ মানেনি’। (Rahul Gandhi)

জয়শঙ্করের ভিডিওটি পোস্ট করে রাহুল লেখেন, ‘অভিযানের আগে পাকিস্তানকে জানিয়ে দেওয়াটা অপরাধ। ভারত সরকার যে এটা করেছে, তা বিদেশমন্ত্রী খোদ স্বীকার করেছেন। ১) এটায় কে অনুমোদন দিল? ২) এর ফলে ক’টি যুদ্ধবিমান হারাল বায়ুসেনা’? 

এর পাল্টা রাহুলকে তীব্র আক্রমণ করেন বিজেপি-র মুখপাত্র প্রদীব ভাণ্ডারী। PIB-র একটি ফ্যাক্ট চেক পোস্ট তুলে ধরেন তিনি, যেখানে জয়শঙ্করের মন্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করা হয়। ভুয়ো খবরে বিভ্রান্ত না হতে আর্জি জানানো হয় সাধারণ মানুষকে। রাহুব ভুয়ো খবর ছড়াচ্ছেন বলে দাবী করেন প্রদীপ। 

এর পর বিদেশমন্ত্রকের তরফেও বিবৃতি দেওয়া হয়, যাতে বলা হয়, ‘বিদেশমন্ত্রী জানিয়েছেন, আমরা শুরুতেই পাকিস্তানকে সতর্ক করে দিয়েছিলাম, যা Operation Sindoor শুরু হওয়ার পর প্রাথমিক পর্যায়কে বোঝায়। বিষয়টিকে ভুল ভাবে তুলে ধরা হচ্ছে যে, অভিযানের আগেই জানানো হয়েছিল।  ভুল তথ্য তুলে ধরা হয়েছে’। Operation Sindoor নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলার যে চেষ্টা হয়, DGMO রাজীব ঘাইও তা জানিয়েছিলেন বলে তুলে ধরে বিদেশমন্ত্রক। 

কিন্তু বিষয়টি নিয়ে পিছু হটছে না কংগ্রেস। তাদের বক্তব্য, “হামলার শুরুতে পাকিস্তানকে জানিয়ে দেওয়া শুধু মূর্খতাই নয়, অপরাধও। প্রশ্ন উঠছে, কে এর অনুমতি দিল? আমাদের বায়ুসেনা ক’টি বিমান হারাল? মোদি সরকার আমাদের জওয়ানদের নিরাপত্তা নিয়ে এত দায়িত্বজ্ঞানহীন হল কী করে?”

শুধু তাই নয়, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে আমেরিকার ভূমিকা নিয়েও সরব হয়েছে কংগ্রেস। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত সবচেয়ে বেশি শুল্ক নিত। ওদের সঙ্গে ব্যবসা করা অসম্ভব হয়ে উঠেছিল। এখন ভারত বিনাশুল্কে আমেরিকার সঙ্গে ব্যবসা করতে রাজি। পাশাপাশি, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির শ্রেয়ও নিতে দেখা যায় ট্রাম্পকে। কাশ্মীর সমস্যার সমাধান বের করার প্রস্তাব দেন, ভারতে ব্যবসা না বাড়ানোর পরামর্শ দেন Apple-কে। এর পরও কেন নীরব প্রধানমন্ত্রী, কেন দেশের অসম্মান সহ্য করছেন, কেন তিনি মুখ লুকোচ্ছেন, প্রশ্ন তুলেছে কংগ্রেস।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না

ভিডিও

Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget