এক্সপ্লোর

Rahul Gandhi Puppy Row : 'কুকুরের বিস্কুট খাইনি, পদত্যাগও করেছিলাম' রাহুলের ভাইরাল ভিডিও ঘিরে বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী

Rahul Gandhi's Biscuit Row : কুকুরের জন্য বরাদ্দ বিস্কুটের প্লেট থেকেই নাকি তাঁদের অফার করেছিলেন রাহুল। তিনি তা খাননি। পুরনো স্মৃতি ঘিরে বিস্ফোরক দাবি হিমন্ত বিশ্ব শর্মার

নয়াদিল্লি:  রাহুলের পোষা কুকুরের সঙ্গে এক প্লেট থেকে বিস্কুট নাকি  দেওয়া হত কংগ্রেস নেতাদের ! তা  তাঁরা খেতেনও । খেতে চাননি হিমন্ত । হিমন্তর অভিযোগ ছিল, তিনি  যখন কংগ্রেসে ছিলেন তাঁকে বসিয়ে রেখে রাহুল তাঁর পোষা কুকুর পিডির সঙ্গে খেলছিলেন । শুধু তাই নয়, পিডির জন্য বরাদ্দ বিস্কুটের প্লেট থেকেই নাকি তাঁদের অফার করা হয়। তিনি তা খাননি। এবং পদত্যাগও করেন। প্রাক্তন-দলের সঙ্গে শেষ পর্যায়ের স্মৃতি ভাগ করে নিতে গিয়ে একাধিকবার বিভিন্ন মহলে এই গল্প শুনিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। আবারও সেই তিক্ত স্মৃতির কথা বললেন সম্প্রতি ভাইরাল হওয়া রাহুল গাঁধীর একটি ভিডিও দেখে। 

অসমের মুখ্যমন্ত্রী রীতিমতো একহাত নিয়েছেন রাহুলকে। সম্প্রতি ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় রাহুলের একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে রাহুলকে দেখা যায় একটি কুকুরকে আদর করতে। তারপর তিনি তাঁকে একটি বিস্কুটও খাওয়াতে যান। কিন্তু কুকুরটি সেটি খায়নি। তখন সেই বিস্কুটটি পাশে দাঁড়িয়ে থাকা একজনের হাতে দিয়ে দেন বলে ভিডিওয় দেখা যায়। আর সেই ভিডিও ঘিরেই বিতর্ক উঠেছে চরমে। যে বিস্কুট কুকুর খেল না, তা তিনি সমর্থককে দিলেন? এই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। 

 

ভিডিওটি ঝাড়খণ্ডের।  ভাইরাল ভিডিওতে দেখা যায় রাহুল একটি কুকুরছানাকে আদর করছেন। রাহুলের পোষ্য-প্রীতির কথা অনেকেই জানেন। পাশে দাঁড়িয়ে ছিলেন কর্মী সমর্থকরা। তাঁদের কারও থেকেই  কংগ্রেস নেতা এক প্যাকেট বিস্কুটের চান। সেই বিস্কুট তিনি কুকুরটিকে দেন। কুকুর ছানাটি অবশ্য বিস্কুট না খেয়ে  সরে যায়। তখনই দেখা যায়, রাহুল একজন সমর্থকের হাতে বিস্কুটটি তুলে দিচ্ছেন । আদলে ঘটনাটি কী ঘটেছিল বলা মুশকিল। তবে বিরোধীরা বিষয়টিকে নেতিবাচক দিক থেকেই ব্যাখ্যা করা শুরু করেন। 

ভারত জোড়ো ন্যায় যাত্রার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অবশ্য কুকুরছানাকে বিস্কুট খাওয়ানোর ভিডিওটি নেই। কিন্তু অন্যান্য ক্যামেরা থেকে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। রাহুলের এই বিস্কুট ভিডিও এখন ভাইরাল । অনেকের অভিযোগ এই কাজ করে কংগ্রেস নেতা তাঁর সমর্থক এবং দলীয় কর্মীদের অপমান করেছেন। কেউ কেউ আবার বলেছেন, কুকুরছানাটি এক সমর্থকের ছিল। তিনি রাহুলের সঙ্গে  কথা বলছিলেন । 

রাহুলের নিন্দে করা এক ভিডিও শেয়ার করেছেন পল্লবী নামের এক ব্যবহারকারী। তাঁর পোস্ট শেয়ার করে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ' শুধু রাহুল গাঁধীই নয়, পুরো পরিবার আমাকে সেই বিস্কুট খেতে দিতে পারেনি। আমি একজন গর্বিত অহমিয়া এবং ভারতীয়। আমি সেই বিস্কুট খেতে অস্বীকার করে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলাম' 

ভাইরাল ভিডিওটি শেয়ার হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাহুল বিরোধীরা এই ভিডিওটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিজেপি নেতা অমিত মালব্য মন্তব্য করেন,' একটি দলের বিলুপ্ত হওয়া স্বাভাবিক, যখন তার রাজপুত্র দলের কর্মীদের সঙ্গে কুকুরের মতো আচরণ করে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
Minister Son Kidnap: মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget