এক্সপ্লোর

Rahul on Pegasus Project: পেগাসাস ইস্যুতে কী বললেন রাহুল গাঁধী?

ফোন ট্যাপিংয়ের গোটা বিশ্বের রাজনীতিতে নতুন কোনও বিষয় নয়। কিন্তু, এবার ভারতীয় রাজনীতিতে যেভাবে পেগাসাস স্পাইওয়্যার ঢুকে পড়েছে, তাতে বোঝা যাচ্ছে জল অনেক দূর গড়াবে।

নয়াদিল্লি : গত কয়েকদিন ধরেই দেশের রাজনীতি তোলপাড় পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোন ট্যাপিং নিয়ে। যা নিয়ে এবার কংগ্রেস নেতা রাহুল গাঁধী তীক্ষ্ণ আক্রমণ শানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। তাঁর মতে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অন্যায়ভাবে সংবিধানের উপর আঘাত হেনেছেন। রাহুল গাঁধী বলেছেন, 'ওরা পেগাসাস স্পাইওয়্যারকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়েছে। ওরা কর্ণাটকে কাজে লাগিয়েছে। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কাজে লাগিয়েছে। দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অন্যায়ভাবে কাজে লাগিয়েছে। ওঁদের এই কাজগুলোর জন্য আমার কাছে একটাই শব্দ রয়েছে। তা হলো, বিশ্বাসঘাতক। এর বেশি আর কিছু বলার নেই।'

যদিও তারপরেও থেমে থাকেননি কংগ্রেস নেতা। তিনি বলেছেন, 'আমার ফোন ট্যাপ করা হয়েছে। এটা শুধু রাহুল গাঁধীর ব্যক্তিগত গোপনীয়তাকে খর্ব করা নয়। বিষয়টা অনেক বড়। কারণ, আমি একজন বিরোধী দলের নেতা। আমি দেশের সাধারণ মানুষের কথা তুলে ধরি। আমার ফোন ট্যাপ করা মানে দেশের সাধারণ মানুষের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করা। স্বরাষ্ট্রমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত।'

রাহুল গাঁধী এমন মন্তব্যের পর মাঠে নেমে গিয়েছে বিজেপিও। তাঁদের পক্ষ থেকে বলা হচ্ছে, তাহলে তো রাহুল গাঁধীর ফোনটাকেই তদন্তের জন্য দেওয়া হোক। তাহলে ঘটনাটা পরিষ্কার হয়ে যাবে। বিজেপির মুখপাত্র রাজ্যবর্ধন সিংহ রাঠোর এই বিষয়ে মুখ খুলতে গিয়ে বলেছেন, 'কংগ্রেস নেতা রাহুল গাঁধী যদি মনে করেন যে, তাঁর ফোন ট্যাপ করা হয়েছে, তাহলে তাঁর উচিত নির্দিষ্ট করে তাঁর ফোন জমা করা। আর তদন্তে সাহায্য করা। তাহলেই বোঝা যাবে ঠিক কী হয়েছে। ভারতীয় সংবিধানও সেই মতো ব্যবস্থা নেবে।' তাঁর মতে এমন কাজ সবসময়ই বেআইনি। যদি কেউ মনে করেন তাঁর ফোন ট্যাপ করা হয়েছে বা হচ্ছে, তাহলে তাঁর নির্দিষ্ট এজেন্সির কাছে এই বিষয়ে অভিযোগ জানানো উচিত। তদন্ত হলেই সব প্রমাণ হয়ে যাবে।

ফোন ট্যাপিংয়ের বিষয়টা গোটা বিশ্বের রাজনীতিতে নতুন কোনও বিষয় নয়। কিন্তু, এবার ভারতীয় রাজনীতিতে যেভাবে পেগাসাস স্পাইওয়্যার ঢুকে পড়েছে, তাতে বোঝা যাচ্ছে জল অনেক দূর গড়াবে। তবে, সরকারের পক্ষ থেকে এখনও দাবি করা হচ্ছে, এসব কিছুই নয়। সরকারকে ইচ্ছাকৃতভাবে বিপাকে ফেলার জন্যই বিরোধীদের এমন অপপ্রচার।   

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget