এক্সপ্লোর

রেল-প্রতারণা মামলা: ৫ সেপ্টেম্বর পর্যন্ত মুকুলের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

গত সপ্তাহে মুকুল রায়-সহ ৪ বিজেপি নেতার বিরুদ্ধে এবার ৭০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়।

কলকাতা: রেল-প্রতারণা মামলায় বিজেপি নেতা মুকুল রায়ের গ্রেফতারিতে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বলেন, ‘জানুয়ারিতে অভিযোগ দায়ের, এতদিন কী করছিল পুলিশ?’ পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলে হাইকোর্ট। আগামী শুনানি ২ সেপ্টেম্বর। গত সপ্তাহে মুকুল রায়-সহ ৪ বিজেপি নেতার বিরুদ্ধে এবার ৭০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়।  ইতিমধ্যেই গ্রেফতার বিজেপির শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি বাবান ঘোষ। একই এফআইআর-এ নাম ছিল বিজেপি নেতা মুকুল রায়েরও। এরপরই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তিনি। বলেন, মমতা আমাকে ভয় পাচ্ছে। আগে ২৮টা কেস দিয়েছে। এটা নিয়ে ২৯টা হল। আইনি লড়াই লড়ব। ২০১৫-১৬ র কেস এখন দেওয়া হচ্ছে। আসলে ও ঘাবড়ে গিয়েছে। সূত্রের খবর, এই বাবান ঘোষের হাত ধরেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় প্রবেশ করেছে বিজেপি। যাঁর অভিযোগের ভিত্তিতে এহেন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে, তাঁর নাম, সন্তু গঙ্গোপাধ্যায়। পেশায় ব্যবসায়ী এই বাক্তি বেহালার সরশুনার বাসিন্দা। তাঁর অভিযোগ, জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটি-র সদস্য করার প্রতিশ্রুতি দিয়ে  প্রায় ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬-র মে মাসের মধ্যে কয়েক ধাপে এই টাকা নেওয়া হয়। সন্তু বলেন, বাবান ঘোষের সঙ্গে পরিচয় মুকুল রায়ের নিজাম প্যালেসের অফিসে। একাধিকবার দিল্লি গিয়েছি। রেলমন্ত্রেকও যাই। তখন রেলমন্ত্রী ছিলেন সুরেশ প্রভু। তার আপ্ত সহায়কের সঙ্গেও কথা হয়। বলল বড় অঙ্কের টাকা লাগবে। তিনিও টাকা চান। ধাপে ধাপে ৭০ লক্ষ টাকা দিয়েছি।ব্যাঙ্ক ট্রানজাকশনও করেছে কয়েকটা। শুধু রেলের কমিটির সদস্য করাই নয়, ওই ব্যবসায়ীর দাবি, তাঁকে আরও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বলেন, রাপত্তারক্ষী পাবে। নীলবাতির গাড়ি পাবে, প্রতিশ্রুতি ছিল। একটা সরকারি বোর্ড দিয়েছিল। আমাকে রেলের কিছু নথিও দেওয়া হয়। পূর্ব রেলের সদর দফতরে যাই। ওরা বলে সব নকল। এরপর থেকে ওরা নিজেদের জায়গা থেকে সরে আসছিল। ফোন করলে ধরছিল না। দেখা করছিল না। এই পরিস্থিতিতে ২৫ জানুয়ারি ওই ব্যবসায়ী সরশুনা থানায়, বিজেপি নেতা মুকুল রায়, বিজেপির শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি বাবান ঘোষ-সহ চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তদন্তে নেমে জালিয়াতি, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, হুমকি ও দুর্নীতিদমন আইনে মামলা রুজু করে পুলিশ। সেই মামলাতেই মঙ্গলবার বাবান ঘোষকে গ্রেফতার করে পুলিশ।

সেরা শিরোনাম

Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget