এক্সপ্লোর

Student Death: 'মা-বাবা আমি পারলাম না'... JEE পরীক্ষার পর কোটায় আত্মঘাতী ছাত্রী

JEE Exam: ১৮ বছরের ছাত্রীর সুইসাইড নোটে মা-বাবা উদ্দেশ্যে ওই পড়ুয়া লিখেছে 'মা, বাবা আমি জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশনে পারলাম না। আমি ব্যর্থ। আমি সবচেয়ে খারাপ মেয়ে।' 

রাজস্থান, কোটা: 'থ্রি ইডিয়টস' (3 Idiots) ছবির জয় লোবোকে মনে আছে? ইঞ্জিনিয়ারিং (JEE Examination) প্রতিষ্ঠানের চাপ সহ্য করতে না পেরে, সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে না পেরে, শিক্ষকের থেকে তিরস্কার সইতে না পেরে, সর্বোপরি বাড়িতে জানাজানি হয়ে যাওয়ায় বেচারাকে আত্মহননের পথ বেছে নিতে হয়েছিল। এমন ঘটনা শুধু রুপোলি পর্দায় নয়, বাস্তবেও ঘটে। মাঝে মাঝে সংবাদ শিরোনামে উঠে আসে এইসব ঘটনা। সম্প্রতি তেমনই একটি ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ভাইরাল হয়েছে ১৮ বছরের এক ছাত্রীর সুইসাইড নোটে। সেখানে নিজের মা-বাবার উদ্দেশ্যে সে লিখেছে, 'মা, বাবা আমি জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশনে পারলাম না। আমি ব্যর্থ। আমি সবচেয়ে খারাপ মেয়ে।' 

রাজস্থানের কোটায় এই ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। রাজস্থানের কোটাতে প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে যান। সকলে সফল হতে পারেন তেমন নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় অসফল হলে আত্মহত্যার পথ বেছে নেন পড়ুয়ারা। সেখানে পড়াশোনার চাপের পাশাপাশি পরিবারের তরফে কিছু করে দেখানোর (এক্ষেত্রে জয়েন্ট এন্ট্রাসের মতো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া) চাপও থাকে। আর সেখানে ব্যর্থ হলে পরিস্থিতি সামাল দিতে না পেতে আত্মহননের পথ বেছে নেন পড়ুয়ারা। কোটায় এমন ঘটনা এর আগেও হয়েছে। পিটিআই সূত্রে পাওয়ার সাম্প্রতিক ঘটনার পর পরিসংখ্যান বলছেন, গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দু'জন পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটেছে রাজস্থানে কোটায়। 

পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী ছাত্রী গুজরাতের বাসিন্দা। গত দু'বছর ধরে কোটায় ছিলেন তিনি। কোটার একটি নামকরা কোচিং সেন্টারের ছাত্রী ছিলেন তিনি। চলতি মাসেই দিয়েছিলেন ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জয়েন্ট এন্ট্রাস। কিন্তু পরীক্ষা দেওয়ার পর থেকে নিজের পারফরম্যান্স নিয়ে বেশ অবসাদে ভুগছিলেন ওই পড়ুয়া, অখুশি ছিলেন। এর পরেই চরম সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। আত্মহত্যার পথ বেছে নেন তিনি। 

এই দুর্ঘটনার আগেই আরও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছিল কোটাতে। ১৮ বছরের এক ছাত্র আত্মহত্যা করেছিলেন। পরে পুলিশ সূত্রে জানা যায় তিনিও কোটার একটি কোচিং সেন্টারে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য পড়াশোনা করছিলেন। ভাড়া বাড়ি থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনার ক্ষেত্রেও উদ্ধার হয়েছিল ছাত্রের সুইসাইড নোট। সেখানে ছাত্র লিখেছিলেন যে নিজের জীবন নিয়ে খুশি নন তিনি, নিজেকে শেষ করে দেওয়ার কথাও উল্লেখ করেছিলেন। তারপরেই নেন চরম সিদ্ধান্ত।

আরও পড়ুন- বাংলা থেকে বিহারের পথে রাহুলের 'ন্যায়যাত্রা', কী বার্তা রাহুলের ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Cockroach Janata Party : নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
Suvendu Adhikari on Dharmendra Pradhan: 'ইতিহাস তাঁদেরই মনে রাখে যাঁরা...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'ভারাক্রান্ত' মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন
'ইতিহাস তাঁদেরই মনে রাখে যাঁরা...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'ভারাক্রান্ত' মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন
Dharmendra Pradhan Resignation: আন্দোলনের চাপে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, 'ককরোচ'দের শুভেচ্ছা প্রকাশ রাজ থেকে অঞ্জন দত্তদের
আন্দোলনের চাপে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, 'ককরোচ'দের শুভেচ্ছা প্রকাশ রাজ থেকে অঞ্জন দত্তদের

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget