এক্সপ্লোর

আমায় গেরুয়া শিবিরে টানার অনেক চেষ্টাই হয়েছে, কিন্তু সাড়া দিইনি, দেব না, বিজেপিতে যোগদান নিয়ে রজনীকান্ত

সম্প্রতি বিজেপির তামিলনাড়ু শাখা তামিল কবি তিরুভাল্লাভুরকে তাঁর পরিচিত সাদা শাল নয়, গেরুয়া পোশাকে দেখিয়েছে একটি ছবিতে, যা নিয়ে দক্ষিণের ওই রাজ্যে ব্যাপক হইচই হচ্ছে। বিজেপি তার রাজনৈতিক এজেন্ডা পূরণে তিরুভাল্লাভুরকে গেরুয়া শিবিরের লোক বলে তুলে ধরতে চাইছে বলে অভিযোগ তুলে সরব হয় দ্রাবিড়পন্থী দলগুলি। রজনীকান্তের বক্তব্য, এটা ‘তুচ্ছ’ ব্যাপার, তিরুভাল্লাভুর রাজনীতি ও জাতপাতের ঊর্ধ্বে ছিলেন।

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী তথা তামিলনাড়ুর বিজেপি নেতা পন রাধাকৃষ্ণাণের সঙ্গে সাক্ষাতের দিনকয়েক বাদেই শাসক শিবিরের যোগদানের জল্পনার ব্যাপারে মুখ খুললেন রজনীকান্ত। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের সময় তাঁকে গেরুয়া দলে সামিল হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন তামিল সিনেমার সুপারস্টার। রজনীকান্তের দাবি, মিডিয়া সবসময় তাঁর বিজেপি-যোগ আছে বলে দেখিয়েছে, যা ঠিক নয়। তিনি বলেছেন, আমার গেরুয়াকরণ করার, দলে টানার অনেক চেষ্টাই হয়েছে, যেমনটি হয়েছিল তিরুভাল্লাভুরের বেলায়ও। কিন্তু তিরুভাল্লাভুর বা আমি, কেউই সেই জালে জড়াইনি। সম্প্রতি বিজেপির তামিলনাড়ু শাখা তামিল কবি তিরুভাল্লাভুরকে তাঁর পরিচিত সাদা শাল নয়, গেরুয়া পোশাকে দেখিয়েছে একটি ছবিতে, যা নিয়ে দক্ষিণের ওই রাজ্যে ব্যাপক হইচই হচ্ছে। বিজেপি তার রাজনৈতিক এজেন্ডা পূরণে তিরুভাল্লাভুরকে গেরুয়া শিবিরের লোক বলে তুলে ধরতে চাইছে বলে অভিযোগ তুলে সরব হয় দ্রাবিড়পন্থী দলগুলি। রজনীকান্তের বক্তব্য, এটা ‘তুচ্ছ’ ব্যাপার, তিরুভাল্লাভুর রাজনীতি ও জাতপাতের ঊর্ধ্বে ছিলেন। রজনীকান্ত বলেন, তিরুভাল্লাভুর ছিলেন সন্ত। জাতপাত, ধর্মের গন্ডি ছাড়িয়ে লোকে তাঁকে শ্রদ্ধা করে। উনি ঈশ্বরবিশ্বাসী ছিলেন, নাস্তিক নন। মানুষের চাহিদা, সমস্যার প্রতি গুরুত্ব না দিয়ে এ নিয়ে তর্কাতর্কি করা, এটাকে ইস্যু করা বোকামো। রজনীকান্ত ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে ‘রজনী মাক্কাল মন্দ্রম’ নামে সংগঠন গড়েন। এটা রাজনৈতিক দল তৈরির পূর্বাভাস মনে করা হচ্ছিল। তবে আসন্ন স্থানীয় পুর নির্বাচনে তিনি লড়ছেন না বলে জানিয়েছেন রজনীকান্ত। তিনি বলেছেন, নিজের রাজনৈতিক দল শুরুর আগে আমি অভিনয় চালিয়ে যাব। এমজিআরও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত অভিনয় করেছেন। এদিকে রজনীকান্তের বক্তব্যের পরই বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক মুরলীধর রাও সংবাদ সংস্থাকে বলেছেন, আমরা কখনই বলিনি রজনীকান্ত বিজেপিতে যোগ দিয়েছেন বা দিতে চান। বিজেপি এধরনের জল্পনায় আগ্রহী নয়। আমরা স্থানীয় পুর নির্বাচনের প্রস্তুতি নিয়েই ভাবছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
RG Kar Case: " আমি ছাড়ব কাউকে না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget