এক্সপ্লোর

India News: 'কর্তব্য পথ' হতে চলেছে রাজধানীর রাজপথ, খবর সূত্রে

Renaming Decision: রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লনের নাম বদলে 'কর্তব্য পথ' রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার, খবর এএনআই সূত্রের। আপাতত যা খবর তাতে নেতাজির মূর্তি থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত অংশটির নতুন নাম হতে চলছে 'কর্তব্য পথ'।

নয়াদিল্লি: রাজপথ (Rajpath) ও সেন্ট্রাল ভিস্তা লনের (Central Vista lawn) নাম বদলে 'কর্তব্য পথ' (Kartavya Path) রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার, খবর এএনআই সূত্রের। প্রাথমিক ভাবে যা খবর পাওয়া গিয়েছে, তাতে নেতাজির মূর্তি (netaji statue) থেকে রাষ্ট্রপতি ভবন (Rashtrapati bhavan) পর্যন্ত অংশটির নতুন নাম হতে চলছে 'কর্তব্য পথ'। সূত্রের খবর, ঔপনেবেশিক ভারতের সমস্ত চিহ্ন সরিয়ে ফেলতে চায় কেন্দ্রীয় সরকার। তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজপথের ইতিহাস...
'রাজপথ' কথাটির ইংরেজিতে অর্থ কিংস ওয়ে বা King's Way। এই নামকরণের নেপথ্যে ইতিহাস রয়েছে। ১৯১১ সালে ব্রিটেনের সম্রাট পঞ্চদশ জর্জ ভারতে এসেছিলেন। সেই বছরই ব্রিটিশ-ভারতের রাজধানী হিসেবে স্বীকৃতি পায় দিল্লি। আর তখনই রাস্তাটির নামকরণ হয়েছিল রাজপথ যা কিনা King's Way-র হিন্দি তর্জমা। সেন্ট্রাল ভিস্তা পুর্নউন্নয়ন প্রকল্পের অধীনে ওই সড়কেরই নাম হয়েছে 'সেন্ট্রাল ভিস্তা অ্যাভেনু'। এবার সেটিও বদলে ফেলতে পারে কেন্দ্রের বিজেপি সরকার, এমনই দাবি এএনআই সূত্রে। প্রসঙ্গত, ভারতীয় নৌবাহিনীর প্রতীক থেকে কিছু দিন আগেই 'কিংস ক্রস' সরিয়ে দিয়েছে কেন্দ্র। ছত্রপতি শিবাজী মহারাজের রাজমুদ্রা এসেছে সেই জায়গায়। কেন্দ্রীয় সরকারের মনোভাব তখনই কিছুটা স্পষ্ট হয়ে যায়। এবার নাম বদলাতে চলেছে রাজপথের। প্রসঙ্গত, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ নিয়ে বিপুল বিতর্কের সাক্ষী থেকেছে এই দেশ।

গত বছর নির্দেশ হাইকোর্টের...
করোনা আবহে নয়া সংসদ ভবন অর্থাৎ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ চালু থাকা নিয়ে চাপানউতোর চলছিল বেশ কিছু দিন ধরে। তবে গত বছর মে মাসে ওই কাজ বন্ধের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। বলে, 'সেন্ট্রাল ভিস্তা অপরিহার্য প্রকল্প', কাজেই তা থামানো যাবে না।' পাশাপাশি ওই মামলাকে 'উদ্দেশ্যপ্রণোদিত' বলেও মন্তব্য করেন বিচারপতিরা। মামলাকারীকে ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। উল্লেখ্য, নয়া সংসদ ভবন, প্রধানমন্ত্রীর নয়া বাসভবন নির্মাণের এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ২০ হাজার কোটি বেশি টাকার। এর বিরোধিতা করেছিলেন অনেকেই। প্রকল্প স্থগিত করার আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। কাজ চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্টও।

আরও পড়ুন:'কে কতটা লোভী হবে, তা ব্যক্তির উপর নির্ভর করে', মত মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget