এক্সপ্লোর

Rajya Sabha on OBC Quota Bill : ওবিসি তালিকা তৈরির ক্ষমতা রাজ্যগুলিকে ? রাজ্যসভাতেও পাশ সংবিধান(১২৭তম সংশোধনী) বিল ২০২১

এবার রাজ্যসভায় পাশ হয়ে গেল সংবিধান (১২৭তম সংশোধনী) বিল ২০২১। এই বিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চগুলিকে নিজস্ব ওবিসি তালিকা তৈরির ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সংস্থান আছে।

নয়া দিল্লি : এবার রাজ্যসভায় পাশ হয়ে গেল সংবিধান (১২৭তম সংশোধনী) বিল ২০২১। এই বিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চগুলিকে নিজস্ব ওবিসি তালিকা তৈরির ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সংস্থান আছে। গতকাল লোকসভায় এই বিল নিয়ে আলোচনার জন্য বিষয়টি উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দফতরের মন্ত্রী বীরেন্দ্র কুমার। তিনি বলেন, এটা রাজ্যগুলিকে ওবিসি তালিকা তৈরির ক্ষমতা দেবে। গতকালই লোকসভায় পাশ হয় এই বিল।

গতকাল এই বিল লোকসভায় পাশ হওয়ার সময় বিরোধীরা কোনও আপত্তি জানায়নি। এই বিল পাশের ক্ষেত্রে উভয়কক্ষেই সরকার এবং বিরোধীপক্ষ এক থেকেছে। যা এই সময়ে সত্যিই অন্যতম নজিরবিহীন ঘটনা। বিরোধীরা এই বিলের পক্ষে তাদের সমর্থনের কথা জানিয়ে দেয়। ১৯ জুলাই সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকেই পেগাসাস ইস্যু, কৃষি সংস্কার আইন এবং মূল্যবৃদ্ধির মতো ইস্যুতে দিনের পর দিন উত্তাল থেকেছে কক্ষ। যদিও  সংবিধান (১২৭তম সংশোধনী) বিল ২০২১-এর ক্ষেত্রে একযোগে এগিয়ে আসে উভয়পক্ষ।

ওবিসি সম্প্রদায়ের কল্যাণে কাজ করার অঙ্গীকার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের। সেই কথার পুনরাবৃত্তি করে গতকাল সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দফতরের মন্ত্রী বীরেন্দ্র কুমার বলেন, এই আইন দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। 

এই বিলকে ঐতিহাসিক বিল বলে আখ্যা দিয়ে কেন্দ্রীয়মন্ত্রী আরও বলেন, দেশে ৬৭১টি জাত রয়েছে। তারা এই বিল থেকে উপকৃত হবে। উল্লেখ্য, আজ রাজ্যসভাতেও এই বিল পেশ করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দফতরের মন্ত্রী বীরেন্দ্র কুমার।

বিলকে সমর্থন জানানোর কথা বলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। গতকাল তিনি বলেন, ওবিসি সম্প্রদায়ের স্বার্থে বিরোধীরা এই বিলের পক্ষে। ওবিসি-দের উন্নয়নের বিষয়ে কংগ্রেস সব সময় সামনের সারিতে। যদিও অধীর চৌধুরীর অভিযোগ, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনকে নজরে রেখে এই বিল এনেছে।

সেরা শিরোনাম

Abhijit Dipke News: দিল্লির আন্দোলনের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ! আটক থাকায় তাঁর কাছে খবর পৌঁছাল?
দিল্লির আন্দোলনের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ! আটক থাকায় তাঁর কাছে খবর পৌঁছাল?
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget