এক্সপ্লোর

ভবিষ্যতে বিতর্ক এড়াতে রাম মন্দিরের ২ হাজার ফুট নীচে তাম্রপাত্রে রাখা হবে ‘রাম জন্মভূমি সংক্রান্ত সময়পঞ্জি ও তথ্য’

রাম-জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অন্যতম সদস্য কামেশ্বর চৌপল জানান, ‘রামজন্মভূমির স্বীকৃতি আদায় করতে দীর্ঘ লড়াই করতে হয়েছে। বছরের পর বছর ধরে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলেছে। নানা ওঠা-পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই লড়াইয়ের কথা বর্তমান এবং আগামী প্রজন্মের জানা অত্যন্ত জরুরি।

নয়াদিল্লি:আগামী ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির ট্রাস্ট সূত্রে খবর, মন্দিরের ২ হাজার ফুট নিচে একটি তাম্রপাত্রে রামমন্দির সংক্রান্ত নানা তথ্য, ইতিহাস, ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ করে রেখে দেওয়া হবে। রামমন্দির নিয়ে যাতে আগামী দিনে আর কোনও বিতর্ক দানা বাঁধতে না পারে, সেজন্য়ই এমন উদ্য়োগ বলে জানা যাচ্ছে। রাম-জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অন্যতম সদস্য কামেশ্বর চৌপল জানান, ‘রামজন্মভূমির স্বীকৃতি আদায় করতে দীর্ঘ লড়াই করতে হয়েছে। বছরের পর বছর ধরে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলেছে। নানা ওঠা-পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই লড়াইয়ের কথা বর্তমান এবং আগামী প্রজন্মের জানা অত্যন্ত জরুরি। মন্দির নির্মাণ চত্বরেই একটি জায়গায় মাটির ২ হাজার ফুট নিচে মন্দির সংক্রান্ত নানা তথ্য, ইতিহাস, লড়াইয়ের কথা লিপিবদ্ধ করে একটি তামার পাত্রে রাখা থাকবে। এর দ্বারা আগামী দিনে যদি মন্দির নিয়ে কেউ গবেষণা করতে চান, তাঁর সুবিধা হবে। আবার মন্দির নিয়ে নতুন করে কোনও বিতর্ক দানা বাঁধারও অবকাশ থাকবে না।’ প্রধানমন্ত্রী-র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন তিনি নিজে উপস্থিত থেকে প্রার্থনায় যোগ দেবেন বলে জানিয়ে দিয়েছেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী তো বলেই রেখেছেন যে দিনটিকে দিওয়ালির মতো করে উদযাপন করা হবে অযোধ্যায়। মন্দির ট্রাস্টের দলিত সদস্য চৌপল জানিয়েছেন. যে ভূমি-পূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য দেশের নানা প্রান্তের তীর্থক্ষেত্রের, যেখানে যেখানে রাম গিয়েছিলেন, মাটি নিয়ে আসা হচ্ছে। জড়ো করা হচ্ছে পুণ্য-পবিত্র বলে বিবেচিত দেশের নানা নদ-নদীর জল। এই জল, মাটি ‘ভূমি পূজা’র ‘অভিষেকে’ ব্যবহার করা হবে। এই কাজ ঘিরে দেশের নানা প্রান্তেই স্বেচ্ছাসেবকরা, ভক্তরা শ্রম-দান করছেন বলে জানিয়েছেন চৌপল।

সেরা শিরোনাম

South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget