এক্সপ্লোর

Ram Mandir Inauguration Live Updates: সুদূর অস্ট্রেলিয়াতেও রাম মন্দির নিয়ে উন্মাদনা, সিডনির রাস্তায় গাড়ি নিয়ে শোভাযাত্রা

Ayodhya Ram Temple Consecration Live Updates: আর কয়েক ঘণ্টা পরই অযোধ্যায় মূল অনুষ্ঠান। তার আগে সেজে উঠেছে রাম-জন্মভূমি।  রং-বেরঙের ফুলে ছেয়ে গিয়েছে অযোধ্যা শহর

Key Events
Ram Mandir Inauguration Live Updates Ayodhya all set for the Consecration of Ram Lala in PM Narendra Modi's presence Ram Mandir Inauguration Live Updates: সুদূর অস্ট্রেলিয়াতেও রাম মন্দির নিয়ে উন্মাদনা, সিডনির রাস্তায় গাড়ি নিয়ে শোভাযাত্রা
'রামলালা'র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা, সেজে উঠেছে অযোধ্যা।

Background

অযোধ্যা: রামজন্মভূমি আন্দোলন দিয়ে সূচনা, তার পর দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে আইনি টানাপোড়েন। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন আর কয়েক ঘণ্টার অপেক্ষামাত্র। রামমন্দিরের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব অযোধ্যা-সহ গোটা উত্তরপ্রদেশেই। 'রামলালা' অর্থাৎ ভগবান রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার মানুষ। বিশেষ দিনকে ঘিরে প্রস্তুতিপর্ব প্রায় শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সোমবার মন্দিরের উদ্বোধন এবং 'রামলালা'র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনেরাও।

আর কয়েক ঘণ্টা পরই অযোধ্যায় মূল অনুষ্ঠান। তার আগে সেজে উঠেছে রাম-জন্মভূমি।  রং-বেরঙের ফুলে ছেয়ে গিয়েছে অযোধ্যা শহর। রাস্তার মোড়ে মোড়ে ফুল দিয়ে তৈরি করা হয়েছে হাতি, ধনুক-সহ বিভিন্ন মূর্তি।  রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের উল্টোদিকে, কিছুদূর গেলেই রাম জন্মভূমির কর্মশালা। তার কাছেই রয়েছে যজ্ঞশালা। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার জন্য এখানেই রাজসূয় যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। তৈরি হয়েছে ১ হাজার ৮টি যজ্ঞকুণ্ড। 

মন্দির উদ্বোধনের আয়োজন যেমন বিশাল, নিরাপত্তার বহরও সেই রকম। এরই মধ্যে মন্দিরের জন্য আনা হয়েছে ৪০০ কেজি ওজনের তালা-চাবি। শুক্রবারই মন্দিরে এসেছে ২ হাজার ৪০০ কেজি ওজনের ঘণ্টা। এদিন দেখা গেল ৪০০ কেজির তালা। উত্তরপ্রদেশের আলিগড়ের কারিগররা ৬ মাস ধরে এই তালা-চাবি তৈরি করেছেন। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে হায়দরাবাদ থেকে এসেছে একটি লাড্ডু, যার ওজন ১ হাজার ২৬৫ কেজি।  দৈত্যাগার এই প্রসাদী লাড্ডু তৈরি করেছে শ্রীরাম কেটারিং সার্ভিসেস নামে একটি সংস্থা। হায়দরাবাদ থেকে অযোধ্যায় এই লাড্ডু আনতে সময় লেগেছে তিন দিন। 

ইতিমধ্যেই বেদিতে স্থাপন করা হয়েছে রামলালাকে।  শুক্রবারই হয়েছে নেত্রমেলন। তার আগেই রামলালার মূর্তির ছবি ভাইরাল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। তাঁর দাবি, 
প্রাণপ্রতিষ্ঠার আগে রামের মূর্তির চোখ উন্মোচিত করা হবে না। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে রামলালার মূর্তির চোখ দেখা যাচ্ছে। তা আসল নয় বলে দাবি করেছেন প্রধান পুরোহিত। কীভাবে রামলালার মূর্তির ছবি ভাইরাল হল, তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে তিনি জানিয়েছেন। 

রাম মন্দির উদ্বোধনের আগে শুক্রবার থেকে সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রামলালার দর্শন। উদ্বোধনের পর মঙ্গল বা বুধবার থেকে সাধারণের জন্য খুলে যাবে মন্দিরের দরজা উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে। লোহার ব্যারিকেড বসানো হয়েছে রাম জন্মভূমি পথে। জোরদার করা হয়েছে মন্দিরের নিরাপত্তা।  মন্দিরের নিরাপত্তায় করা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ অযোধ্যায় আসছেন। VVIP ও দেশ-বিদেশের অতিথিদের আসার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে সবকিছু দেখভাল করছেন।

23:20 PM (IST)  •  21 Jan 2024

Ram Mandir Inauguration: গোটা দেশজুড়ে উৎসবের আবহ, আলোয় সেজেছে বেলুড় মঠ, তারাপীঠের মন্দির

অযোধ্যায় কাল রাম মন্দিরের উদ্বোধন। গোটা দেশজুড়ে উৎসবের আবহ। আলোয় সেজেছে বেলুড় মঠ, তারাপীঠের মন্দির। সোমবার সকাল থেকে তারাপীঠ মন্দিরে হবে মহাযজ্ঞ।

22:42 PM (IST)  •  21 Jan 2024

Ayodhya Ram Temple Live Updates: সুদূর অস্ট্রেলিয়াতেও রাম মন্দির নিয়ে উন্মাদনা, সিডনির রাস্তায় গাড়ি নিয়ে শোভাযাত্রা

সুদূর অস্ট্রেলিয়াতেও রাম মন্দির নিয়ে উন্মাদনা। সিডনির রাস্তায় গাড়ি নিয়ে শোভাযাত্রা। আতসবাজি ফাটিয়ে উদ্‍যাপন করলেন অস্ট্রেলিয়াবাসী ভারতীয়রা। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget