এক্সপ্লোর

Ram Mandir Inauguration: 'দেবতার মস্তক ও চোখ ছাড়া মন্দিরের উদ্বোধন ঠিক নয়' সরব দুই শঙ্করাচার্য

Ram Mandir Update: ফের 'বিস্ফোরক' মন্তব্য করলেন পুরীর শঙ্করাচার্য। তবে শুধু পুরীর শঙ্করাচার্যই নন, উত্তরাখণ্ডের জ্যোতির্পীঠের শঙ্করাচার্যও সাফ জানিয়ে দিয়েছেন, রামমন্দিরের উদ্বোধনে তিনি থাকছেন না।

কলকাতা: ফের বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য (Shankaracharya) নিশ্চলানন্দ সরস্বতী। অন্যদিকে, অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা ঠিক নয় বলে মত প্রকাশ করলেন জ্যোর্তিপীঠের শঙ্করাচার্য। ২২ জানুয়ারি অযোধ্যায়, ভারতবর্ষের ৪ জন শঙ্করাচার্যের মধ্যে উপস্থিত থাকছেন না ৩ জনই।

সরব দুই শঙ্করাচার্য: ২২ শে জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের ৭ দিন আগে, শঙ্করাচার্যদের অনুপস্থিতির খবরে নতুন করে তৈরি হয়েছে 'সঙ্কট'। ফের 'বিস্ফোরক' মন্তব্য করলেন পুরীর শঙ্করাচার্য। তবে শুধু পুরীর শঙ্করাচার্যই নন, উত্তরাখণ্ডের জ্যোতির্পীঠের শঙ্করাচার্যও সাফ জানিয়ে দিয়েছেন, রামমন্দিরের উদ্বোধনে তিনি থাকছেন না। তার কারণও ব্যাখ্যা করেছেন বিশদে।

জ্যোর্তিপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেন, “মূর্তিশিল্প অনুযায়ী, মন্দির হল দেবতার শরীর। মন্দিরের চূড়া হল দেবতার চোখ। কলস হল দেবতার মস্তক। এই পরিস্থিতিতে, দেবতার মস্তক ও চোখ ছাড়া মন্দিরের উদ্বোধন ঠিক নয়। এই কারণেই আমি সেখানে যেতে পারব না, কারণ আমি গেলে মানুষ প্রশ্ন করবেন আমার সামনে কীভাবে এই শাস্ত্রবিরোধী ঘটনা ঘটে গেল।’’ পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর কথায়, “আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মূর্তি স্পর্শ করে তার প্রতিষ্ঠা করবেন। গর্ভগৃহে যাবেন আর আমরা শঙ্করাচার্যরা বাইরে দাঁড়িয়ে হাততালি দেবেন, এটা কি শাস্ত্রীয় মর্যাদা? শঙ্করাচার্য পদের প্রতিষ্ঠা আছে, মর্যাদা আছে। এখানে অহংকারের বিষয় নেই।’’

গোটা দেশে চারজন শঙ্করাচার্য রয়েছেন। তাঁরা হলেন, পুরীর গোবর্ধন মঠের শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী, উত্তরাখণ্ডের যোশীমঠ বা জ্যোতির্পীঠ শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, কর্ণাটকের শৃঙ্গেরী সারদা পীঠের শঙ্করাচার্য স্বামী শ্রী ভারতী তীর্থ এবং দ্বারকার সারদা পীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী। হিন্দু ধর্মে এই শঙ্করাচার্যদের গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্মগ্রন্থ ও শাস্ত্রের সংরক্ষণে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেদের জ্ঞান এবং তার ব্যখ্যায় শেষ কথা শঙ্করাচার্যরাই। এই প্রেক্ষাপটে রামমন্দিরের উদ্বোধনের দিন অযোধ্যায়, দুজন শঙ্করাচার্য না থাকার ঘোষণায়, রীতিমতো শোরগোল পড়ে গেছে দেশজুড়ে।

৪ জন শঙ্করাচার্যের মধ্যে রামমন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন, পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী,ও উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। কর্ণাটকের শঙ্করাচার্য স্বামী শ্রী ভারতী তীর্থ যাবেন কি না কিছু এখনও জানাননি।দ্বারকার সারদা পীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী জানিয়েছেন, সেদিন প্রচণ্ড ভিড়ের কারণে তিনি যাচ্ছে না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Birbhum News: সিউড়ি হাসপাতালে নার্সের উপর আচমকা চড়াও রোগীর আত্মীয়, গ্রেফতার এক

সেরা শিরোনাম

CJP Jantar Mantar Protest: ককরোচ'দের যন্তর মন্তরে জমায়েতের আগেই দিল্লিতে বন্ধ ইন্টারনেট, বড় সিদ্ধান্ত পুলিশের
ককরোচ'দের যন্তর মন্তরে জমায়েতের আগেই দিল্লিতে বন্ধ ইন্টারনেট, বড় সিদ্ধান্ত পুলিশের
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Supreme Court: 'মাছি মারতে হাতুড়ি ব্যবহার নয়', ককরোচ পার্টির 'যন্তরমন্তর চলো' নিয়ে দিল্লিতে ট্রেন বাতিল ইস্যুতে সুপ্রিম-বার্তা
'মাছি মারতে হাতুড়ি ব্যবহার নয়', ককরোচ পার্টির 'যন্তরমন্তর চলো' নিয়ে দিল্লিতে ট্রেন বাতিল ইস্যুতে সুপ্রিম-বার্তা
Delhi Protest : কাল CJP-র প্রতিবাদ, নয়ডা-দিল্লি সীমান্তে বিশাল নিরাপত্তা ; মোতায়েন BSF-ও
কাল CJP-র প্রতিবাদ, নয়ডা-দিল্লি সীমান্তে বিশাল নিরাপত্তা ; মোতায়েন BSF-ও

ভিডিও

Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget