এক্সপ্লোর

Ram Temple chief priest Jal Samadhi : শরীরে বাঁধা হল ভারী বস্তু, নৌকো থেকে সরযূর জলে রামমন্দিরের পুরোহিতের দেহ

দাহ বা মাটিতে সমাধি নয়, শরীরে ভারী বস্তু বেঁধে সরযূর জলেই সমাধি দেওয়া হল রাম জন্মভূমি অযোধ্যার প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাসের দেহ।


সমাধি নয়। অগ্নিতে সৎকার নয়। নিয়ম অনুসারে  রাম জন্মভূমি অযোধ্যার প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাসের দেহকে দেওয়া হল জলসমাধি। বহু প্রাচীন এই প্রথা খুবই বিরল। শুক্রবার পুরোহিতকে জল সমাধি দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। এমন শেষকৃত্য দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন। তবে এই প্রথায় জলে দেহ সমাধিস্থ করার রীতি নাকি বহু সাধক সম্প্রদায়ের মধ্যে খুবই প্রচলিত। সরযূ নদীর তীরে অযোধ্যা। রামায়ণের গল্পে বিভিন্ন ভাবে জুড়ে রয়েছে সরযূ নদী। 

 বুধবার লখনউয়ের পিজিআই হাসপাতালে প্রয়াত হন চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহন্ত সত্যেন্দ্র দাসে। তার বয়স হয়েছিল ৮৫ বছর।  ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর ১৯৯৩ সাল থেকে ধারাবাহিকভাবে রাম মন্দিরের প্রধান পুরোহিত-পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। এক সময় রামলালা যখন মন্দিরের বাইরে অস্থায়ী তাঁবুতে ছিলেন, তখন থেকেই মহন্ত সত্যেন্দ্র দাস ছিলেন নিত্যপুজোর দায়িত্বে। এরপর বহু ঘটনা, বহু আইনি লড়াইয়ের পর ২০২৪ সালে রাম মন্দিরে রামলালার নতুন মূর্তির অভিষেক। সব সময় দায়িত্ব পালন করেছেন তিনি। মহন্ত সত্যেন্দ্র দাসের মৃত্যুর পর দেশজুড়ে, বিশেষ করে অযোধ্যা শহরে শোক নেমে আসে। 

অযোধ্যা রাম জন্মভূমি মন্দিরের প্রয়াত প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাসের রামানন্দী রীতি অনুসারে সরযূ নদীতে জল সমাধি হয়। বিশ্বাস, এভাবে জল সমাধি হলে গোলোকে স্থান পান তিনি। তাঁকে আর জন্ম নিতে হয় না। আত্মার মুক্তি মেলে।  নিয়ম অনুসারে  সত্যেন্দ্র দাশের দেহও হনুমানগড়ি ঘুরে সরযূ ঘাটে গিয়ে জলে সমাধিস্ত করা হয়। বৈদিক মন্ত্র পাঠের পর সরযূর জলে সমাহিত হয় তাঁর দেহ। 

হিন্দু ধর্মে, অগ্নিতে দাহ করার রীতিই প্রচলিত। তবে অনেক সাধক সম্প্রদায়ের ক্ষেত্রে জলসমাধইটাই প্রথা। ভিডিওয় দেখা গিয়েছে, ধর্মীয় উপাচারের পর তাঁর দেহ নৌকোয় করে নদীর মাঝখানে নিয়ে যাওয়া হয়। তারপর সকলে মিলে ঠেলে সেই দেহ জলে ফেলে দেন। দেহ নিমজ্জিত করার আগে তার সঙ্গে বেঁধে দেওয়া হয় ভারী পাথর বা বালির বস্তা। যাতে একেবারে সলিল সমাধি ঘটে দেহর, যাতে কোথাও ভেসে না ওঠে। দেহ শায়িত অবস্থায় ভাসানো হয় না। দেহ থাকে সিদ্ধ যোগ মুদ্রায়। অর্থাৎ তিনি যেন ধ্যানমগ্ন, সেই ভাবেই দেহ জলে দেওয়া হয়। 

হিন্দু ধর্মে বিশ্বাস,ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রও নিজে হেঁটে এই সরযূর জলে মিলিয়ে গিয়েছিলেন। সেই থেকেই এই জলসমাধির রীতি। বিভিন্ন সন্ন্যাসী ,সম্প্রদায়ে সৎকারের পদ্ধতি আলাদা আলাদা।  কেউ দেহ দাহ করেন, কারও হয় জল সমাধি এবং কাউকে মাটির নিচে শায়িত করা হয়।  
 
হিন্দুধর্মের রামায়ণ, মহাভারত এবং অন্যান্য পৌরাণিক গ্রন্থে, ঋষি-সন্তদের জলে সমাধি দেওয়ার বর্ণনা রয়েছে।  বৃন্দাবনের বিশিষ্ট সাধক দেবরাহ বাবা এবং অনেক সাধুর জল সমাধির মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। মহন্ত সত্যেন্দ্র দাসের শেষকৃত্যও জল সমাধি রীতি অনুসারে সম্পন্ন হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, জল সমাধির মাধ্যমে আত্মা দ্রুত মোক্ষ লাভ করে। এর কারণ হল, জল একটি পবিত্র এবং বিশুদ্ধ উপাদান । 

 

সেরা শিরোনাম

Narendra Modi :চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ না দিতে পারলে, আমার শান্তি নেই : খড়গপুর IIT-তে প্রধানমন্ত্রী
চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ না দিতে পারলে, আমার শান্তি নেই : খড়গপুর IIT-তে প্রধানমন্ত্রী
দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি , হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে
দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি , হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে
Spurious Liquor: মদ খেয়ে ভয়াবহ পরিণতি, ১৫ জনের মৃত্যু পরপর, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি
মদ খেয়ে ভয়াবহ পরিণতি, ১৫ জনের মৃত্যু পরপর, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি
Earthquake : বিরাট ভূমিকম্প পেরুতে ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি
বিরাট ভূমিকম্প পেরুতে ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget