এক্সপ্লোর

হার্ট সার্জারি হয়েছিল সম্প্রতি, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী ও এলজেপি প্রতিষ্ঠাতা রামবিলাস পাসোয়ান

গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। রামবিলাসের মৃত্যুর সঙ্গে সঙ্গে অবসান হল ৫ দশকেরও বেশি দীর্ঘ এক রাজনৈতিক কেরিয়ারের। দেশের সবচেয়ে শীর্ষ দলিত নেতাদের অন্যতম রামবিলাস কেন্দ্রে খাদ্যমন্ত্রকের দায়িত্বে ছিলেন।

নয়াদিল্লি: প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। সম্প্রতি দিল্লির এক হাসপাতালে তাঁর হার্টের অস্ত্রোপচার হয়। তারপর থেকেই তিনি সঙ্কটজনক অবস্থায় ছিলেন। তাঁর মৃত্যুসংবাদ দিয়েছেন রামবিলাসের ছেলে তথা লোকজনশক্তি পার্টির (এলজেপি) প্রধান চিরাগ পাসোয়ান। তিনি ট্যুইট করেছেন, ...বাবা, তুমি এই পৃথিবীতে আর নেই। তবে আমি জানি তুমি যেখানেই থাক না কেন, সবসময় আমার সঙ্গেই আছে। তোমায় মিস করছি বাবা। সামনেই বিহার বিধানসভা ভোট। তার প্রাক্কালে চলে গেলেন বিহার রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব তথা এলজেপি প্রতিষ্ঠাতা। গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। রামবিলাসের মৃত্যুর সঙ্গে সঙ্গে অবসান হল ৫ দশকেরও বেশি দীর্ঘ এক রাজনৈতিক কেরিয়ারের। দেশের সবচেয়ে শীর্ষ দলিত নেতাদের অন্যতম রামবিলাস কেন্দ্রে খাদ্যমন্ত্রকের দায়িত্বে ছিলেন। বাবার স্বাস্থ্যের হালহকিকত জানিয়ে গত সপ্তাহেই চিরাগ ট্যুইট করেছিলেন, গত বেশ কিছুদিন ধরে আমার বাবা একটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। আচমকা শনিবার সন্ধ্যায় শরীর খারাপ হয়ে পড়ায় গভীর রাতে তাঁক হার্টের অস্ত্রোপচার করতে হয়। প্রয়োজন হলে সম্ভবত কয়েক সপ্তাহ বাদে আরেকটা অস্ত্রোপচার করতে হতে পারে। এই লড়াইয়ের সময় আমার ও আমার পরিবারের পাশে থাকায় সবাইকে ধন্যবাদ। পাসোয়ানও জানিয়েছিলেন, চিরাগ জোরাজুরি করায় অবশেষে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও কী হয়েছে, তা জানাননি তখন। তবে কয়েকটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, তিনি লাগাতার হৃদযন্ত্রের সমস্যা সহ একাধিক অসুখে ভুগছেন। ধীরে ধীরে ছেলের হাতেও দলের রাশ তুলে দেন রামবিলাস। বিহার বিধানসভা নির্বাচনে এলজেপি কার সঙ্গে জোট করবে, সেই সিদ্ধান্ত গ্রহণের ভার চিরাগের হাতেই তুলে দেন তিনি। বলেন, ওর প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে আছি। আমি নিশ্চিত, তারুণ্যমিশ্রিত সিদ্ধান্ত, ভাবনাচিন্তার জোরে চিরাগ পার্টি ও বিহারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রসঙ্গত, এলজেপি বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ছাড়ার হুমকি দিচ্ছে। নীতীশকুমারকে রাজ্য়ে জোটের মুখ্যমন্ত্রী পদে মুখ হিসাবে তুলে ধরার বিরোধী চিরাগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget