এক্সপ্লোর

Ratan Tata Funeral: অন্তিম যাত্রায় রতন টাটা, কেন্দ্রের তরফে শেষশ্রদ্ধা শাহের

Ratan Tata Last Rites : শিল্পপতি রতন টাটার শেষকৃত্য, কেন্দ্রের তরফে রতন টাটাকে শেষশ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি: বাণিজ্য নগরীতে শিল্পজগতে মহীরূহ পতন। ৮৬ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত রতন টাটা। নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে শায়িত রয়েছে মরদেহ। বিকেল ৪টে পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। সন্ধেয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শিল্পপতি রতন টাটার শেষকৃত্য। দেওয়া হবে গার্ড অফ অনার। কেন্দ্রের তরফে রতন টাটাকে শেষশ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রদ্ধা জানালেন সচিন তেণ্ডুলকরও। শিল্পপতি রতন টাটার প্রয়াণে একদিনের ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। 

এবার আর গুজব নয়, সত্যি। শিল্পবাণিজ্য়ের জগতে নক্ষত্র পতন। প্রয়াত হলেন রতন টাটা। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস। বয়স হয়েছিল ৮৬ বছর। ২০০৮ সালে এক ষষ্ঠীর দিনে, বাংলা ছেড়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। ১৬ বছর পর সেই ষষ্ঠীর দিনই, সব ছেড়ে চলে গেলেন শিল্পপতি রতন টাটা। দেশ হারাল এক অমূল্য় রতন। শিল্পবাণিজ্য়ের জগতে ঘটল মহীরুহ পতন।

শেষ হল এক গৌরবময় অধ্য়ায়ের। থামল এক কিংবদন্তীর পথ চলা। রতন টাটার জন্ম ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর। বেড়ে ওঠা ঠাকুমার সান্নিধ্যে। ১৯৬১ সালে কেরিয়ার শুরু করেন টাটা গোষ্ঠীতে। অন্য়ান্য় কর্মীর মতোই কারখানায় পড়ে থেকে হাতে কলমে কাজ শিখেছিলেন। তারপর ধাপে ধাপে উত্থান। ১৯৯১ সালে মাত্র ২১ বছর বয়সে টাটা সন্সের চেয়ারম্যানের দায়িত্ব নেন রতন টাটা। অক্লান্তভাবে ব্যবসায়িক সাম্রাজ্যের পরিধি বাড়িয়েছেন। যার মধ্যে আন্তর্জাতিক মানের একাধিক অধিগ্রহণ রয়েছে।তাঁর আমলেই টেটলি অধিগ্রহণ করেছে টাটা টি। জাগুয়ার ল্য়ান্ড রোভার অধিগ্রহণ করেছে টাটা মোটর্স। সবক’টি অধিগ্রহণই কোম্পানির মুনাফা কয়েকগুণে বাড়িয়েছে।

আরও পড়ুন, 'নিষ্ফলা' স্বাস্থ্য ভবনের বৈঠক, মুখ্যসচিবকে মেল WBJDF-এর

তবে শিল্পপতিদের মধ্য়ে রতন টাটা সবসময় অনন্য়। তিনি শুধু নিজের বা নিজের সংস্থার রোজগারের কথা ভাবেননি। বরং মধ্য়বিত্তের রোজগারের কথা ভেবে, তাদের সাধ্য়ের মধ্য়েই সাধ পূরণের চেষ্টা করেছেন। এই চেষ্টারই ফসল এক লাখি গাড়ি টাটা ন্য়ানো। বুদ্ধদেব ভট্টাচার্যর জমানায় এরাজ্য়ের সিংগুরে, ন্য়ানো গাড়ির কারখানা করতে চেয়েছিলেন রতন টাটা। কিনতু, জমি অধিগ্রহণের বিরোধিতায় পথে নামেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যার জেরে শেষমেশ রাজ্য় ছাড়ার সিদ্ধান্ত নেন টাটা। সেই দিনটাও ছিল ষষ্ঠী।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Mamata Banerjee: 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget