এক্সপ্লোর

Ratan Tata Health Updates: চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করেছিলেন, রুটিন চেকআপে গিয়ে কি অবনতি স্বাস্থ্যের, 'সঙ্কটজনক' রতন টাটা ?

Ratan Tata News: IANS জানিয়েছে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন রতন টাটা।

মুম্বই: বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও যাঁকে নিয়ে উদ্বেগ, তিনি নিজেই আশ্বস্ত করেছিলেন সকলে। কিন্তু শিল্পপতি রতন টাটাকে নিয়ে অনুরাগীদের উদ্বিগ্ন বাড়ল। সংবাদ সংস্থা IANS জানিয়েছে, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শারীরিক অবস্থা 'সঙ্কটজনক' বলেই জানা গিয়েছে। ফলে, অশীতিপর শিল্পপতিকে নিয়ে উদ্বেগ আরও বাড়ল। (Ratan Tata Health Updates)

IANS জানিয়েছে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন রতন টাটা। সোমবার বার্ধক্যজনিত কারণে হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানেই ভর্তি রয়েছেনব এই মুহূর্তে। তাঁর অবস্থা 'সঙ্কটজনক'। রতন টাটার এক সহযোগীকে উদ্ধৃত করে IANS লেখে, 'উনি হাসপাতালে রয়েছেন এখন। আগামী কাল (বৃহস্পতিবার) সকালে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি প্রকাশ করব আমরা'। (Ratan Tata News)

এখনও পর্যন্ত যা খবর মিলেছে, সেই অনুযায়ী, দু'দিন আগে হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসতেই রতন টাটাকে নিয়ে নানা জল্পনা শুরু হয়। TATA Group-এর অন্দরে তো বটেই, ভারতীয় শিল্প মহল, রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয় সেই নিয়ে। সাধারণ মানুষও প্রবীণ শিল্পপতির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই আবহে বার্তা প্রকাশ করে সকলকে আশ্বস্ত করেন ৮৬ ববছর বয়সি শিল্পপতি। 

নিজের বিবৃতিতে রতন টাটা জানিয়েছিলেন, বার্ধক্যজনিত কারণে রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছেন তিনি। লিখিত বার্তা ছিল এইরূপ, 'আমার স্বাস্থ্য নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, আমি সে ব্যাপারে ওয়াকিবহাল। সকলকে আশ্বস্ত করে বলছি, এগুলি ভিত্তিহীন গুজব। বার্ধক্যজনিত কারণে এবং সেই সংক্রান্ত অসুস্থার জন্য রুটিন চেকআপ করাতে এসেছি। উদ্বেগের কোনও কারণ নেই। আমি ভাল আছি। সাধারণ মানুষ এবং সংবাদমাধ্যমকে বলব, ভুয়ো খবর ছডানো থেকে বিরত থাকুন'।

কিন্তু এখন শোনা যাচ্ছে, রতন টাটার স্বাস্থ্যের অবনতি হয়েছে। 'সঙ্কটজনক' অবস্থা হাসপাতালের ICU-তে ভর্তি রয়েছেন তিনি। IANS-এর তরফে আলাদা করে TATA Group-এর সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁরা বিষয়টি স্বীকারও করেননি, আবার অস্বীকারও করেননি। 

TATA Group-এর কর্ণধার দেশের শিল্পমহল থেকে রাজনৈতিক মহল, এমনকি সাধারণ মানুষের মধ্যেও সমাদৃত। দীর্ঘ সময় ধরে পারিবারিক সাম্রাজ্য একা ধরে রেখেছিলেন তিনি। ১৯৯১ সালে যে দায়িত্ব পান, ২০১২ সালে তা থেকে অব্যাহতি নেন। TATA Sons-এর চেয়ারম্যান পদ যেমন অলঙ্কৃত করেছেন, তেমনই TATA Group-এর দায়িত্বও সামলেছেন। ২০১৬-'১৭ সালে  সংস্থার শীর্ষস্তরে রদবদল ঘটলে, ফের দায়িত্বে আসেন তিনি। তবে শিল্পপতি হিসেবে নয়, আমজনতার কাছে অভিভাবক স্বরূপ সমাদর তাঁর। তাই তাঁর আরোগ্য কামনা করছেন সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget