এক্সপ্লোর

Ratan Tata's Will: ১০০০০ কোটির সম্পত্তি, পোষ্য টিটো থেকে বন্ধু শান্তনু, কার জন্য কী রেখে গেলেন রতন টাটা?

Shantanu Naidu: মোট ১০ হাজার কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন রতন টাটা।

মুম্বই: নয় নয় করে একমাস হতে চলল রতন টাটা নেই। এবার সামনে এল তাঁর উইল, যেখানে নিজের সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা করে দিয়ে গিয়েছেন তিনি। পরিবারের সদস্য, সহযোগী, প্রিয় পোষ্য ছাড়াও উইলে নাম রয়েছে রতন টারা বন্ধু শান্তনু নায়ডুর। ৩১ বছর বয়সি শান্তনুর সঙ্গে ৮৬ বছরের রতন টাটার নিখাদ বন্ধুত্ব ছিল। রতন টাটার মৃত্যুতে ভেঙে পড়েন শান্তনু। তাঁর জন্য কী রেখে গিয়েছেন রতন টাটা, এবার জানা গেল। (Ratan Tata's Will)

মোট ১০ হাজার কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন রতন টাটা। সম্পত্তির তালিকায় রয়েছে আলিবাগের ২০০০ বর্গ কিলোমিটারের বাংলো, মুম্বইয়ের জুহুর দোতলা বাড়ি, ৩৫০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, টাটা সন্সে ০.৮৩ শতাংশ অংশীদারিত্ব, টাটা গ্রুপের অংশীদারিত্ব, যা Ratan Tata Endowment Foundation-এ হস্তান্তরিত হবে। (Shantanu Naidu)

উইলে আজীবন পোষ্য টিটোর যত্ন নেওয়ার কথা লিখে গিয়েছেন রতন টাটা। গত পাঁচ-ছ'বছর ধরে রতন টাটার সঙ্গে ছিল টিটো। উইলে লেখা রয়েছে, যতদিন বেঁচে থাকবে টিটো, তার খাওয়া-দাওয়া, স্বাস্থ্য সবকিছুর খেয়াল লাখা হবে। দীর্ঘ দিন ধরে রতন টাটার হেঁশেলের দায়িত্বে ছিলেন যে রাজন শ', তাঁকে টিটোর দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।

দুই সৎ বোন, শিরিন এবং ডিয়ানা জিজিভয়ের নাম রয়েছে রতন টাটার উইলে। নাম রয়েছে গৃহসহায়ক, সহযোগীদের। দীর্ঘ ৩০ বছর রতন টাটার সেবায় নিযুক্ত ছিলেন যে সুবাইয়া, তাঁর নামও রয়েছে উইলে। বিদেশ-বিভুঁই যেখানেই যেতেন রতন টাটা, সুবাইয়ার জন্য উপহার আনতে ভুলতেন না।  ভারতে অন্তত আর কোনও ধনকুবের নিজের উইলে পোষ্য থেকে গৃহ সহায়কদের জন্য অর্থ বরাদ্দ করে গিয়েছেন বলে জানা যায় না।

পাশাপাশি, উইলে শান্তনুর নামও নজর কেড়েছে সকলের। জানা গিয়েছে, শান্তনুর সংস্থায় এতদিন যে অংশীদারিত্ব ছিল রতন টাটার, তা ছেড়ে দিয়েছেন তিনি। বিদেশে পড়াশোনার জন্য যে ঋণ নিয়েছিলেন শান্তনু, তা-ও মিটিয়ে দিয়ে গিয়েছেন রতন টাটা। পোষ্যর প্রতি ভালবাসা থেকেই রতন টাটা এবং শান্তনুর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরবর্তীতে টাটায় যোগদান শান্তনুর, রতন টাটার বিশ্বস্ত হয়ে ওঠা। অসুস্থ অবস্থাতেও শান্তনুর স্টার্টআপের সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন রতন টাটা। শান্তনুর সংস্থায় ঠিক কত টাকা বিনিয়োগ করেছিলেন রতন টাটা, যা যদিও স্পষ্ট নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
PM Narendra Modi : 'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget