এক্সপ্লোর

GDP Growth Forecast: ২০২৩-’২৪ অর্থবর্ষে GDP ৬.৫%, মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ, রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

GDP Growth: মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সঙ্কট এবং বেকারত্ববৃদ্ধি এই মুহূর্তে ভাবিয়ে তুলেছে গোটা পৃথিবীকে। কিন্তু RBI-এর দাবি, এতকিছুর মধ্যেও ভারতের অর্থনীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্থিতিশীল রয়েছে।

নয়াদিল্লি: অভ্যন্তরীণ মোট উৎপাদন বৃদ্ধির হার পূর্বাভাস দিতে গিয়ে আগের অবস্থানেই অনড় থাকল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ২০২৩-'২৪ অর্থবর্ষে বৃদ্ধির হার ৬.৫ শতাংশই রাখল তারা (GDP Growth Forecast)। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, অভ্যন্তরীণ বাজারে জিনিসপত্রের চাহিদা রয়েছে যথেষ্ট। গ্রামীণ অঞ্চলেও বাড়ছে বিক্রিবাটা। তাই চলতি অর্থবর্ষে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার ৬.৫ শতাংশই থাকবে বলে আশাবাদী তাঁরা (Indian Economy)। 

বিশ্ব অর্থনীতিতে সঙ্কট, ভারত স্থিতিশীল বলে দাবি করছে RBI

মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সঙ্কট এবং বেকারত্ববৃদ্ধি এই মুহূর্তে ভাবিয়ে তুলেছে গোটা পৃথিবীকে। কিন্তু RBI-এর দাবি, এতকিছুর মধ্যেও ভারতের অর্থনীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্থিতিশীল রয়েছে। রবিশস্যের সর্বোচ্চ উৎপাদন হয়েছে। এবার বর্ষা নিয়েও আশঙ্কার কিছু নেই। মানুষ হাতখুলে খরচেও পিছপা হচ্ছেন না। ফলে সব ক্ষেত্রই স্থিতিশীল থাকবে বলে মিলছে ইঙ্গিত (GDP Growth)।

RBI-এর অর্থ সংক্রান্ত নীতি নির্ধারণকারী কমিটি (MPC) যদিও জানিয়েছে, বছরভর GDP-র ওঠানা বজায় থাকবে। প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৮ শতাংশ। শেষ ত্রৈমাসিকে তা কমে ৫.৭ শতাংশ  হতে পারে। অর্থাৎ পূর্বাভাস বলছে, বছরের শুরুতে বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হলেও, বছর শেষ হতে হতে গতি শ্লথ হয়ে পড়বে।

আরও পড়ুন: UGC Recommendations: যে কোনও বিষয় নিয়েই সায়েন্স ডিগ্রি! প্রস্তাব UGC কমিটির

বৃহস্পতিবার শক্তিকান্ত বলেন, "ভারতীয় অর্থনীতি এবং অর্থ সংস্থাগুলি সুবিধাজনক জায়গায় রয়েছে। তাই বিশ্ব অর্থনীতি নড়বড়ে হলেও, ভারতের আশার জায়গা রয়েছে।" যে কারণে রেপো রেটেও পরিবর্তন ঘটায়নি RBI. ৬.৫ শতাংশই রাখা হয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

RBI-এর এই সিদ্ধান্ত নিয়েও শুরু হয়েছে কাটাছেঁড়া। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, আমেরিকার ফেডারেল রিজার্ভের বৈঠক এখনও হয়নি। জুন মাসের শেষ দিকে সেই বৈঠক হবে। তার জন্যই RBI অপেক্ষা করছে। যদিও ইতিমধ্যেই দু'টি কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়িয়েছে।

তবে মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে। কারণ গোড়ায়, ২০২৩-'২৪ অর্থবর্ষে খুচরো মুদ্রাস্ফীতি ৫.২ শতাংশ থাকতে পারে বলে জানিয়েছিল RBI. পরে তা কমিয়ে ৫.১ শতাংশ করা হয়। মুদ্রাস্ফীতিকে কমিয়ে ৪ শতাংশে আনার পরিকল্পনা ছিল তাদের। তাই মুদ্রাস্ফীতি সম্ভাব্য হার তাদের অনুমানের চেয়ে বেশিই থাকছে। 

মুদ্রাস্ফীতি নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে

বিশ্ব অর্থনীতি এই মুহূর্তে যে জায়গায়, তা নিয়েও এ দিন উদ্বেগ প্রকাশ করেন শক্তিকান্ত। তাঁর মতে, বিশ্ব অর্থনীতির এমন নড়বড়ে অবস্থার জন্য দায়ী আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি। সেদিকে নজর রেখেই অর্থনীতি সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget