এক্সপ্লোর

Delhi Blast: 'লালকেল্লার উদ্দেশে রওনার আগে ৩ ঘণ্টা একটি মসজিদে ছিল, নমাজও পড়ে উমর', অনুমান তদন্তকারীদের

Red Fort Blast: বিস্ফোরণে নিহতের সংখ্যা ১২ এবং জখম অনেকে। ঘটনায় জোরদার তদন্ত চলছে।

নয়াদিল্লি : একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে চিকিৎসক উমর নবিকে নিয়ে। লালকেল্লায় যে গাড়ি থেকে বিস্ফোরণ হয়েছিল, সেই গাড়িতে চালকের আসনে এই উমরই ছিল বলে এখনও পর্যন্ত তদন্তে মনে করা হচ্ছে। বিস্ফোরণে নিহতের সংখ্যা ১২ এবং জখম অনেকে। ঘটনায় জোরদার তদন্ত চলছে। দ্রুত তদন্ত-প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই তদন্তেই উঠে আসছে, ঘটনার দিন উমর নবি গতি-প্রকৃতি। এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ওইদিন রামলীলা ময়দানের কাছে একটি মসজিদে গিয়েছিল উমর। দুপুর ৩.১৯ মিনিট নাগাদ সুনেহরি মসজিদে পার্কিংয়ে গাড়িটি পার্ক করে রেখেছিল অল-ফালহা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক উমর। তার আগে রামলীলা ময়দানের কাছে আসাফ আলি রোডের একটি মসজিদে গিয়েছিল সে। সেখানে সে প্রায় ৩ ঘণ্টা ছিল এবং নমাজ পড়ে। এরপর লালকেল্লার উদ্দেশে রওনা দেয়। ফিদায়েঁ হামলা-সহ ঘটনায় সবদিক খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। এর পাশাপাশি তদন্তকারীরা এও খতিয়ে দেখছেন যে, লালকেল্লার উদ্দেশে রওনা হওয়ার আগে তিন ঘণ্টা ধরে পার্কিং লটে সে কী করছিল। ফরিদাবাদ মডিউলের যারা গ্রেফতার হয়েছে তাদের নিয়ে নতুন কী তথ্য সামনে আসছে তা খতিয়ে দেখে থাকতে পারে সে। অপর এক আধিকারিক বলছেন, আমরা এই দিকটাও খতিয়ে দেখছি যে সিঙ্গল ফোন ব্যবহার করে অন্য হ্যান্ডলারদের সঙ্গে সে যোগাযোগ করছিল কি না। ফরেন্সিক বিশেষজ্ঞরা সম্ভাব্য সিগন্যাল ডিভাইসের টুকরো শনাক্ত করার জন্য এক্সিবিট বিশ্লেষণ করছেন যা হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখতে ব্যবহৃত হতে পারে।

পুলিশ সূত্র আরও জানিয়েছে যে, বিস্ফোরণের আগে উমরের গতিবিধি পুনর্গঠনের জন্য এজেন্সিগুলি মসজিদ এলাকা এবং আশপাশের রাস্তাগুলির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে, যাতে হামলার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না তা নিশ্চিত করা যায়। এদিকে, দিল্লি পুলিশ বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে একটি লাল ফোর্ড ইকোস্পোর্ট গাড়ির খোঁজে রাজধানীর সমস্ত থানা, পোস্ট এবং সীমান্ত চেকপয়েন্টে সতর্কতা জারি করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, তদন্তে জানা গেছে যে বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই২০-এর সঙ্গে ইতিমধ্যেই যুক্ত অন্যান্য সন্দেহভাজনদের কাছে আরেকটি লাল গাড়িও ছিল, তার পরেই এই সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল যে, বিস্ফোরণের সময় গাড়িতে তিনজন ছিল। তবে, এখন এটা স্পষ্ট যে জঙ্গি মডিউলটি ভেঙে ফেলার পর পলাতক নবিই কেবল বিস্ফোরণের সময় i20 গাড়িটি চালাচ্ছিল, এমনই উল্লেখ করছেন কর্মকর্তারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget