এক্সপ্লোর

Delhi Blast: 'কোনও গর্ত হয়নি, অপরিণত ছিল বোমাটি, আত্মঘাতী হামলার ধরন নয়', প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা : ANI সূত্র

NIA Investigation: ঘটনার তদন্তভার এনআইএ-কে হস্তান্তর করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিড ডোভাল এব্যাপারে গাইড করবেন।

নয়াদিল্লি : দ্রুত গতিতে চলছে দিল্লি বিস্ফোরণের তদন্ত-প্রক্রিয়া। প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে, প্রথাগত আত্মঘাতী বিস্ফোরণ ছিল না এটা। আতঙ্কের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। বিস্ফোরণের পর জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার সন্দেহে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা এজেন্সি। ফরিদাবাদ, সাহারানপুর, পুলওয়ামা এবং বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ক্রমাগত চাপের মুখে এই কাজ করে থাকতে পারে সন্দেহভাজন। এমনই মনে করছেন তদন্তকারীরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রের এমনই খবর। 

ANI-কে সূত্র বলেছে,  সন্দেহভাজন ব্যক্তি আত্মঘাতী গাড়ি-বোমা হামলার স্বাভাবিক ধরন অনুসরণ করেনি -- সে গাড়ি নিয়ে কোনও টার্গেটে ধাক্কাও দেয়নি বা ইচ্ছাকৃতভাবে সংঘর্ষও করেনি। লালকেল্লার কাছে বিস্ফোরণটি আত্মঘাতী বোমা হামলাকারীদের সাধারণ পদ্ধতি অনুসরণ করে হয়নি, যারা সর্বাধিক ক্ষতি করার লক্ষ্য রাখে। এজেন্সি সূত্র এটাও বলছে, বোমাটি প্রি-ম্যাচিওর ছিল এবং সম্পূর্ণরূপে তৈরি করা হয়নি। বিস্ফোরণে কোনও গর্ত তৈরি হয়নি, কোনও শার্পনেল বা প্রোজেক্টাইল পাওয়া যায়নি। বিস্ফোরণের সময়ও গাড়িটি চলমান ছিল এবং IED-টি অনেক হতাহতের জন্য সজ্জিতও ছিল না।

গতকাল বিস্ফোরণে রক্তাক্ত হয় রাজধানী। দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। আহত ২৬। বেশিরভাগ মৃতদেহই ছিন্নভিন্ন হয়ে গেছে। ঘটনার নেপথ্যে থাকা সব জঙ্গিকে খুঁজে বের করতে হবে বলে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। বিস্ফোরণে যোগ থাকতে পারে এই সন্দেহে একাধিক সন্দেহভাজনকে আটক করেছে দিল্লি পুলিশ। এমনই জানাচ্ছেন আধিকারিকরা। 

ঘটনার তদন্তভার এনআইএ-কে হস্তান্তর করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিড ডোভাল এব্যাপারে গাইড করবেন। ঘটনার পিছনে বৃহত্তর কোনও ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আন্তঃরাজ্য জঙ্গি নেটওয়ার্কের হদিশ পাওয়ার প্রচেষ্টায় এমনিতেই বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি।

খবর অনুযায়ী, অপারেশন সিঁদুরের পর থেকে বিভিন্ন গোয়েন্দা তথ্যে উঠে আসছে, ভারতজুড়ে জঙ্গি হামলার পরিকল্পনা করছে বিভিন্ন জঙ্গি সংগঠন। এই আবহে নিরাপত্তা বাড়ছে বিভিন্ন জায়গায়। এদিকে ফরিদাবাদে ফের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ৫০ থেকে ৬০ কেজি বিস্ফোরক পাওয়া গেছে বলে খবর। ফরিদাবাদের সেক্টর ৫৬ থেকে উদ্ধার প্রচুর বিস্ফোরক। যা করল হরিয়ানা ক্রাইম ব্রাঞ্চ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই সন্দেহভাজনকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget