এক্সপ্লোর

'নিখরচায় কোভিড ভ্যাকসিন', বিহারে ভোট প্রতিশ্রুতি বিজেপির, সঙ্কট দেশজুড়ে, তাহলে সব দেশবাসীর জন্য কেন নয়, প্রশ্ন বিরোধীদের

বিজেপি এর পাশাপাশি বিহারে বিরোধী মহাজোটের ১০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতিকে টেক্কা দিয়ে নানা সেক্টরে প্রায় ১৯ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা করেছে, আগামী ৫ বছরে সেলফ-হেল্প গোষ্ঠী তৈরি করে ১কোটি মহিলাকে স্বনির্ভর করে তোলার আশ্বাসও দিয়েছে।

নয়াদিল্লি: সামনের সপ্তাহে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের প্রাক্কালে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে সবার জন্য নিখরচায় কোভিড-১৯ ভ্যাকসিনের টিকাকরণের প্রতিশ্রুতি দিল বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিজেপি নেত্রী নির্মলা সীতারামন বলেন, গণ হারে কোভিড-১৯ ভ্যাকসিনের উত্পাদন শুরু হলেই বিহারের প্রতিটি মানুষ বিনা পয়সা তা পাবেন। আমাদের নির্বাচনী ইস্তাহারের প্রথম প্রতিশ্রুতি এটাই। সঙ্গে সঙ্গে তীব্র আপত্তি তুলেছে বিরোধী শিবির। রাহুল গাঁধীর দাবি, শাসক দল জীবনদায়ী ওষুধকেও প্রকাশ্যে নির্বাচনের সঙ্গে জুড়ে দিচ্ছে! নির্মলার ঘোষণার পরই তিনি ট্যুইট করেন, ভারত সরকার এইমাত্র কোভিড মোকাবিলার ভ্যাকসিন কৌশল প্রকাশ করল। কখন আপনি তা পাবেন, সঙ্গে একগাদা মিথ্যা প্রতিশ্রুতি, সেটা জানতে রাজ্যওয়াড়ি নির্বাচনী নির্ঘন্ট দেখে নিন! করোনা ভ্যাকসিন তো এখনও বাজারেই আসেনি! কবে আসবে তাও কেউ নির্দিষ্ট করে বলতে পারছেন না! অথচ মহামারীর মধ্যে সেই ভ্যাকসিন নিয়েও রাজনীতি করতে ছাড়ছে না বিজেপি। এভাবেই তাদের কটাক্ষ ছুঁড়ে দিচ্ছে বিরোধীরা। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন ভ্যাকসিন আসতে এখনও এক বছর সময় লাগবে। এখন বিহার ভোটের আগে নোংরা রাজনীতি করছে বিজেপি। বিহারে ভোট বলে, সেখানকার বাসিন্দাদের জন্য বিজেপি বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে! কিন্তু, করোনা সঙ্কট তো দেশজুড়ে, তাহলে দেশের সমস্ত নাগরিকের জন্য সেই ঘোষণা কেন করছেন না নরেন্দ্র মোদি? বিরোধীরা এই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের ট্যুইট, তাহলে অ-বিজেপি রাজ্যগুলির কী হবে? যে ভারতীয়রা বিজেপিকে ভোট দেয়নি, তারা বিনামূল্য কোভিড ভ্যাকসিন পাবে না? বিজেপি এর পাশাপাশি বিহারে বিরোধী মহাজোটের ১০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতিকে টেক্কা দিয়ে নানা সেক্টরে প্রায় ১৯ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা করেছে, আগামী ৫ বছরে সেলফ-হেল্প গোষ্ঠী তৈরি করে ১কোটি মহিলাকে স্বনির্ভর করে তোলার আশ্বাসও দিয়েছে। বিজেপি এদিন ১১ দফা সংকল্প পত্র প্রকাশ করেছে। তাতে আরও বলা হয়েছে, বিহারে ক্ষমতাসীন এনডিএ সাড়ে তিন লক্ষ শিক্ষককে চাকরি দিয়েছে। আগামী এক বছরে বিজেপি, জেডি (ইউ)কে নিয়ে গঠিত এনডিএ সরকার সব স্কুল, হাইস্কুল ও বিশ্ববিদ্যালয়ে ৩ লক্ষ শিক্ষক নিয়োগ করেছে। বিহারকে তথ্য ও প্রযুক্তি কেন্দ্র করে তোলার প্রতিশ্রুতি দিয়ে তরুণ প্রজন্মকেও কাছে টানার চেষ্টায় বিজেপি বলেছে, ভারতে তথ্য ও প্রযুক্তি শিল্পের আয়তন ১৭৭ বিলিয়ন ডলার। বিহারকে পরবর্তী প্রজন্মের আইটি হাবে পরিণত করা হবে, যার ফলে সামনের ৫ বছরে ৫ লক্ষ নতুন কাজ তৈরি হবে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রেও ১০ হাজার ডাক্তার ও ৫০ হাজার প্যারামেডিকেল স্টাফ নিয়োগ সহ ১ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। ২০২৪ নাগাদ দ্বারভাঙায় এইমস হবে বলেও ঘোষণা করেছে ইস্তাহারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget