এক্সপ্লোর

RG Kar Case Hearing: 'কাজে যোগ দিন,' আন্দোলনকারী চিকিৎসকদের বার্তা সুপ্রিম কোর্টের

R G Kar Update: সুরক্ষা নিয়ে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন আন্দোলনকারী চিকিৎসকদের আইনজীবী। তাতে সলিসিটর জেনারেল জানান, প্রয়োজনে সুরক্ষার ব্যবস্থা করা হবে।

কলকাতা: কর্মবিরতিতে থাকা আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার বার্তা দিল সুপ্রিম কোর্ট (RG Kar Case Hearing)। পাশাপাশি সর্বোচ্চ আদালত জানিয়েছে প্রয়োজনে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে। 

চিকিৎসকদের বার্তা সর্বোচ্চ আদালতের: গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। তারপর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। যাঁর জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুবিচারের দাবিতে কর্মবিরতিতে রয়েছেন বহু জুনিয়র চিকিৎসক। এদিনের শুনানিতে আন্দোলনকারী চিকিৎসকদের প্রধান বিচারপতি আশ্বাস দেন, 'কর্মবিরতি করার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।' পাশাপাশি রোগীদের কথা মাথায় রেখে সংশ্লিষ্টদের উদ্দেশে কাজে যোগ দেওয়ার বার্তা দেয় সর্বোচ্চ আদালত। এরপরই চিকিৎসকদের আইনজীবী শুনানিতে বলেন, 'আর জি কর মেডিক্যালের হস্টেলে জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নদের হুমকি দেওয়া হচ্ছে।' এর প্রেক্ষিতে সলিসিটর জেনারেল বলেন, নাম দিন, CISF-কে বলে ব্যবস্থা নেব, জানালেন সলিসিটর জেনারেল। পা্শাপাশি শুনানিতে চিকিৎসকদের ৩৬ ঘণ্টা টানা ডিউটি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্ট জানায়, সরকারি হাসপাতালের অসংখ্য সমস্যা নিয়ে তাঁদের কাছে রিপোর্ট এসেছে।

গতকাল স্বাস্থ্যভবন অভিযানে নামেন জুনিয়র ডাক্তাররা। প্রবল চাপের মুখে পড়ুয়াদের দাবি মেনে সরানো হয় আর জি কর মেডিক্যালের নবনিযুক্ত অধ্যক্ষ, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান, নবনিযুক্ত সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে। নতুন অধ্যক্ষ হয়েছেন মানসকুমার বন্দ্যোপাধ্যায়। বিতর্কের মুখে পড়ে ন্যশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয় সন্দীপ ঘোষকে। 

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এদিনই আর জি কর মেডিক্যাল কলেজে পৌঁছে গেল ২ কোম্পানি আধা সামরিক বাহিনী। হাসপাতালের মেন গেট, ট্রমা কেয়ার ইউনিট, জরুরি বিভাগ-সহ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে CISF জওয়ানদের। বুধবারের পর বৃহস্পতিবার সকালে ফের CISF-এর শীর্ষ আধিকারিকরা আর জি কর মেডিক্যালে আসেন। বয়েজ ও লেডিজ হস্টেল-সহ ২৫টি জায়গায় মোতায়েন থাকছে আধাসেনা। মূল গেটে নিরাপত্তার দায়িত্বে থাকছেন ৪ জন জওয়ান। এছাড়াও, থাকছে ৬ জনের QRT টিম। সব মিলিয়ে একদিনে ৩ শিফটে ১৮৫ জন আধাসেনা মোতায়েন থাকছে হাসপাতাল চত্বরে। সূত্রের খবর, নিরাপত্তার স্বার্থে হাসপাতালের বিভিন্ন গেটে মেটাল ডিটেক্টর বসানোর চিন্তাভাবনা করছে CISF। এদিন সুপ্রিম কোর্টের আশ্বাসের পরই, ১১ দিনের কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লি এইমসের জুনিয়র চিকিৎসকদের সংগঠন, রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar News: ৯ দিনের তদন্তে কতদূর অগ্রগতি? সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট দিল CBI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
ABP Ananda Top 10, 31 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 31 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget