এক্সপ্লোর

RG Kar Doctor's Death: RG Kar কাণ্ডের প্রতিবাদে আজ থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক IMA-র

IMA Strike For RG Kar: আরজি কর কাণ্ডে প্রতিবাদে এবং কর্মরত মহিলা চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইন আনার দাবিতে শনিবার কর্মবিরতির ডাক

কলকাতা: আজ থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিল দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশন। আর জি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ধটনার প্রতিবাদে এবং কর্মরত মহিলা চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইন আনার দাবিতে শনিবার কর্মবিরতির ডাক দিয়েছে দিল্লি AIIMS-র ফ্য়াকাল্টি অ্য়াসোসিয়েশন।

AIIMS এর ডিরেক্টরকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তাঁরা। নোটিসে জানানো হয়েছে জরুরি বিভাগ ছাড়া, বর্হিবিভাগ, ওটি, ল্য়াবরেটরি বন্ধ থাকবে। পিজিআই চন্ডীগড়ের তরফেও সার্কুলার জারি করে জানানো হয়েছে ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশনের তরফে যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে তাতে সমর্থন জানিয়ে শনিবার বর্হিবিভাগ, রুটিন অস্ত্রোপচার বন্ধ রাখা হবে।

আর জি কর মেডিক্য়াল কলেজের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য় ও পরিবার কল্য়াণ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে চিঠি লিখেছে ফ্য়ামিলি ফিজিশিয়ান অ্য়াসোসিয়েশন কলকাতা। অন্য়দিকে কর্মবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস্ ফোরাম, অ্য়াসোসিয়েশন অফ হেলথ্ সার্ভিস ডক্টরস সহ বিভিন্ন চিকিৎসক সংগঠন। RG কর মেডিক্যাল কলেজ-কাণ্ডে তোলপাড় গোটা দেশ। CBI-এর পর এবার রাজ্যে আসে চিকিৎসকদের সংগঠন IMA-র কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান দেশে চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠনের প্রতিনিধিরা।  

আরও পড়ুন, পেট্রোলে ৬৬ পয়সা কমল নদিয়ায়, সপ্তাহান্তে আপনার শহরে জ্বালানির দাম কী ?

ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করতে পারবে না সরকার। আরও তীব্র হবে আন্দোলন। RG কর মেডিক্যালে মধ্যরাতের তাণ্ডবের পর সুর চড়ালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, হামলা রাজনৈতিক মদতপুষ্ট, পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে হামলা চালানো হয়েছে। ভাঙা মঞ্চেই প্রতিবাদ জারি রাখলেন জুনিয়র চিকিৎসকরা। মেরামত করা হয় ধর্নামঞ্চ।  আন্দোলনকারী চিকিৎসকদের অবস্থান-মঞ্চে যোগ দিয়েছেন নার্সিং স্টাফরাও। একদল অবস্থানে বসছেন, আরেক দল রোগীদের পরিষেবা দিচ্ছেন, দাবি বিক্ষোভরত নার্সিং স্টাফদের। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget