এক্সপ্লোর

Riteish Deshmukh: 'ধর্ম ধর্ম করছেন যাঁরা...', মহারাষ্ট্রে ভোটের প্রচারে ফুঁসে উঠলেন অভিনেতা রিতেশ, তীব্র আক্রমণ BJP-কে

Maharashtra Assembly Elections 2024: গেরুয়া শিবির ধর্ম নিয়ে রাজনীতি করে বলে অভিযোগ তুললেন। 

মুম্বই: পারিবারিক উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে যাননি। বরং অভিনয়কে পেশে করেছেন। সেই রিতেশ দেশমুখ খবরের শিরোনামে উঠে এলেন রাজনৈতিক ভাষণের জন্য। আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন কংগ্রেস প্রার্থী করেছে রিতেশের ভাই ধীরজ বিলাসরাও দেশমুখকে। ভাইয়ের হয়ে প্রচারে গিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন রিতেশ। গেরুয়া শিবির ধর্ম নিয়ে রাজনীতি করে বলে অভিযোগ তুললেন। 

মহারাষ্ট্রের লাতুরে ধীরজের হয়ে প্রচারে গিয়েছিলেন রিতেশ। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিত নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। শিক্ষিত ছেলেমেয়েরা বেকার হয়ে বসে রয়েছেন, যথেষ্ট কর্মসংস্থা নেই বলে মন্তব্য করেন তিনি। ২০ নভেম্বর ভোট দিতে যাওয়ার আগে এই বিষয়গুলি যাতে মাথায় রাখেন সাধারণ মানুষ, আর্জি জানান রিতেশ। 
বিজেপি-কে আক্রমণ করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বাণী তুলে ধরেন রিতেশ। অভিনেতা বলেন, "কর্মই ধর্ম। কায়মনোবাক্যে কর্তব্য পালন করে যাওয়াই কর্ম এবং সেই কর্মই আসল ধর্ম। সততার সঙ্গে কর্ম করেন যাঁরা, ধর্ম পালন করেন তাঁরা। যাঁরা কর্ম করেন না, ধর্মকে শুধু ঢাল হিসেবে ব্যবহার করেন তাঁরা।"

রিতেশ আরও বলেন, "কিছু রাজনৈতিক দল বলছে ধর্মের উপর না কি বিপদ নেমে এসেছে! ধর্মকে বাঁচাতে, রক্ষা করতে মানুষকে আহ্বান জানাচ্ছে। আসলে ধর্ম নয়, নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে চাইছে ওরা। ধর্মকে সামনে রেখে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছে।" রিতেশের কথায়, "যারা ধর্ম নিয়ে জ্ঞান দিতে আসবে, ওদের বলে দেবেন, আমরা ধর্মের বিষয়টি বুঝে নেব। আসল কথায় আসুন, জীবনের সমস্যাগুলি নিয়ে কথা বলুন। ফসলের ন্যায্যমূল্য, মা-বোনেদের নিরাপত্তা নিয়ে কী পরিকল্পনা, জানতে চান।"

লাতুর গ্রামীণ আসনে ধীরজকে প্রার্থী করেছে কংগ্রেস। বিজেপি-র রমেশ করাদের সঙ্গে লড়াই তাঁর। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সন্তোষ গণপতরাও নাগরগজেও সেখানে প্রার্থী হয়েছেন। ২০১৯ সালে ওই আসন থেকে জয়ী হন ধীরজ। সেবার ১ লক্ষ ৩৫ হাজার ভোট পান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ভোট যায় নোটায়। এবারও লাতুর গ্রামীণ আসনে ধীরজই জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী রিতেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

ভিডিও

Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।
Umesh Rai: 'জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে কোনও জায়গা নেই', বললেন উমেশ রাই
Samik Bhattacharya: 'যদি জয়া হাসান আসতে পারেন তাহলে তসলিমা নাসরিন আসবে না কেন?' বললেন শমীক
Terrorist Attacks: কাশ্মীরে ফের জঙ্গি হানা, এক শ্রমিকের মৃত্যু, আহত ১ | ABP Ananda Live
Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget