এক্সপ্লোর

RSS: বাল্যবিবাহ, সতীপ্রথা আগে ছিল না, ইসলামি সভ্যতার হাত ধরেই প্রবর্তন ঘটে, দাবি সঙ্ঘের

Women Empowerment: রবিবার দিল্লি ইউনিভার্সিটিতে আয়োজিত নারীর ক্ষমতায়ন নিয়ে অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়েছিলেন কৃষ্ণগোপাল।

নয়াদিল্লি: বাল্যবিবাহ থেকে সতীদাহ, বিধবা বিবাহ নিষিদ্ধ থেকে নারীর অশিক্ষা, ভারতীয় সমাজে নারীকে দমিয়ে রাখার রেওয়াজ ভারতীয় সমাজে ছিল না, ইসলামি আগ্রাসনের হাত ধরেই তার প্রবেশ ঘটে বলে এবার দাবি করল বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘ (RSS)। নারীর ক্ষমতায়ন নিয়ে ভাষণ দিতে গিয়ে সঙ্ঘের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণগোপাল (Krishna Gopal) এই দাবি করেছেন। 

রবিবার দিল্লি ইউনিভার্সিটিতে আয়োজিত নারীর ক্ষমতায়ন নিয়ে অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়েছিলেন কৃষ্ণগোপাল (Women Empowerment)। 'নারীশক্তি সঙ্গম' শীর্ষক ওই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে এমন দাবি করেন কৃষ্ণগোপাল। তাঁর মতে, ১২ শতকের আগে পর্যন্ত ভারতীয় সমাজে নারীদের যথেষ্ট স্বাধীনতা ছিল। সমাজ গঠনে তাঁদের অবদানও ছিল যথেষ্ট। 

এর পরই ইসলামি শাসনকাল এবং শাসকদের দিকে আঙুল তোলেন কৃষ্ণগোপাল। বলেন, "মধ্যযুগ সময়কালটি অত্যন্ত কঠিন ছিল। পরাধীনতার শৃঙ্খলে বাঁধা পড়ছিল গোটা দেশ। মন্দির ভাঙা হয়, বিশ্ববিদ্যালয় ভাঙা হয়, মেয়েদের জীবনে বিপদ নেমে আসে। লক্ষ লক্ষ মহিলাকে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয় বিদেশের বাজারে। আহমেদ শাহ আবদালি, মহম্মদ ঘোরী, গজনীর মাহমুদ এখান থেকে মেয়েদের নিয়ে গিয়ে বিক্রি করে দিতেন। অত্যন্ত অপমানজনক সময়কাল ছিল। মেয়েদের বাঁচাতেই আমাদের সমাজ সেই সময় তাঁদের উপর নিষেধাজ্ঞা চাপায়।"

আরও পড়ুন: Rahul Gandhi: শ্রাবণ মাসে মাটন ভক্ষণ, পৈতেধারী রাহুল হিন্দুদের আঘাত করেছেন! অভিযোগ BJP-র

ইসলামি শাসকরা আসার আগে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার চল ছিল না বলেও দাবি করেন কৃষ্ণগোপাল। তাঁর বক্তব্য, "আমাদের মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই বাল্যবিবাহের সূচনা হয়। তার আগে কোনও সতীপ্রথা ছিল না। আগে হাতে গোনা কিছু ঘটনা হয়ত থেকে থাকবে, কিন্তু ইসলামি আক্রমণকারীদের হাত থেকে বাঁচতেই মহিলারা দলে দলে সতী হন, জহরব্রত পালন করতে শুরু করেন।"

আগে ভারতীয় সমাজে বিধবা বিবাহেও কোনও নিষেধাজ্ঞা ছিল না বলে দাবি করেন কৃষ্ণগোপাল। তিনি বলেন, "এর ফলেই অশিক্ষার অন্ধকারে চলে যেতে শুরু করে মেয়েরা। বাল্যবিবাহের রেওয়াজ শুরু হয়। বিধবা বিবাহ বন্ধ করে দেওয়া হয়। হাজারো নিষেধাজ্ঞা চাপানো হয় মেয়েদের উপর। সমাজে মেয়েদের অধঃপতন শুরু হয় সেই সময় থেকেই।" ওই পরিস্থিতিতে তা ছাড়া উপায়ও ছিল না বলে দাবি করেন কৃষ্ণগোপাল। শুধু তাই নয়, পশ্চিমি সংস্কৃতিরও বিরোধিতা করেন তিনি। হেঁশেলের কাজ বৈজ্ঞানিক গবেষণার মতোই সমান গুরুত্বপূর্ণ বলে দাবি করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget