এক্সপ্লোর

ভ্যাকসিনের চাহিদা মেটাতে ভারতের পাশে রাশিয়া

শীঘ্রই আসছে সিঙ্গল ডোজ ভ্যাকসিন স্পুটনিক লাইট, আশ্বাস মস্কোর।

নয়াদিল্লি: দেশের ভ্যাকসিনের চাহিদা মেটাতে এবার পাশে দাঁড়াল রাশিয়া। বছরে ৮৫ কোটি স্পুটনিক ভি ভ্যাকসিনের ডোজ তৈরি হবে দেশে। শীঘ্রই আসছে সিঙ্গল ডোজ ভ্যাকসিন স্পুটনিক লাইট, আশ্বাস মস্কোর।

ভারতে রাশিয়ার অ্যাম্বাসাডর এন কুদাসেভ জানিয়েছেন, স্পুটনিক ভি রাশিয়া এবং ভারতের ভ্যাকসিন। আমাদের আশা ভারতে এই ভ্যাকসিন তৈরি হবে। প্রতিবছর ৮৫ কোটি স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এই মহামারী মোকবিলায় ভারতের পাশে দাঁড়াবে রাশিয়া। যত দ্রুত সম্ভব স্পুটনিক লাইট ভ্যাকসিনও ভারতে আনা হবে। তাঁর দাবি স্পুটনিক ভি-এর কার্যকারিতা সম্পর্কে সারা বিশ্ব জানে। ২০২০ সালের দ্বিতীয়ার্ধ থেকে রাশিয়াতে এই টিকা সাফল্যের সঙ্গে প্রয়োগ করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিড ১৯-এর নতুন স্ট্রেনের বিরুদ্ধে এই ভ্যাকসিন কার্যকরী।

দেশজুড়ে স্পষ্ট ভ্যাকসিন সঙ্কটের ছবি। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে মিলছে না ভ্যাকসিন। কোথাও আবার ভ্যাকসিন মিলবে না বলে টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশ। আবার কোথাও ভ্যাকসিন না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। এই আবহে রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছয় ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন। পাশাপাশি আজ, ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিল মস্কো। সব মিলিয়ে আশার আলো দেখছে দেশবাসী

আগামী সপ্তাহ থেকেই যে ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বাজারজাত করে টিকাকরণ শুরু করা হবে বলেই আশা প্রকাশ করেছেন নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পল। জুলাই থেকে ভারতেই শুরু হবে ‘স্পুটনিক ভি’-র উৎপাদন। আপাতত প্রায় ১৬ কোটির মতো স্পুটনিক ভি তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে নীতি আয়োগের সদস্য ভিকে পল (স্বাস্থ্য) জানান, 'ভারতে এসে পৌঁছেছে স্পুটনিক ভ্যাকসিন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী সপ্তাহ থেকেই যা বাজারজাত করা যাবে। রাশিয়া থেকে আপাতত যে অল্প সংখ্যক স্পুটনিক টিকা এসে পৌঁছেছে তা দিয়ে আগামী সপ্তাহ থেকেই টিকাকরণের কাজ শুরু করা যাবে বলেই প্রত্যাশা রাখছি।' একইসঙ্গে তিনি বলেন, 'আগামী দিনে রাশিয়া থেকে আরও ভ্যাকসিন এসে পৌঁছবে। জুলাই থেকে ভারতেই স্পুটনিক ভি ভ্যাকসিন উৎপাদনের কাজ শুরু হয়ে যাবে। ১৫.৬ কোটি টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget