এক্সপ্লোর

Russia-India: ভারতীয় ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমা রাশিয়ার! কোনওভাবেই সে টাকা তুলতে পারছে না পুতিনের দেশ

Russia in Indian Money: রাশিয়ার বিদেশমন্ত্রী জানিয়েছেন, রাশিয়া ভারতীয় ব্যাঙ্কগুলিতে কয়েক কোটি হাজার টাকা রেখেছে, অথচ তা কোনওভাবেই ব্যবহার করতে পারছে না। 

নয়া দিল্লি: দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে একটি বাণিজ্য বৈঠক চলছে দেশে। সেখানে যোগ দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। সেই বৈঠকে তিনি জানিয়েছেন, রাশিয়া ভারতীয় ব্যাঙ্কগুলিতে কয়েক কোটি হাজার টাকা রেখেছে, অথচ তা কোনওভাবেই ব্যবহার করতে পারছে না।                                                         

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি মিটিংয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, এখন এই বিষয়টি সত্যিই সমস্যার। আমরা এই অর্থ ব্যবহার করতে চাই। কিন্তু সেটার জন্য এই ভারতীয় মুদ্রাগুলির কারেন্সি বদলাতে হবে। সেই নিয়েই এখন কথা চলছে।' 

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২২-২৩ আর্থিক বছরে প্রথম ১১ মাসে  রাশিয়ায় ভারতের মোট রপ্তানি কমেছে ১১.৬ শতাংশ। অন্যদিকে, আমদানি প্রায় পাঁচগুণ বেড়ে হয়েছে ৪১.৫৬ বিলিয়ন ডলার। গত বছর তেল শোধনাগারে ছাড়ের পর রাশিয়া তেল সংগ্রহে জোর দিতেই পরিসংখ্যানে বদল ঘটে। ডেটা ইন্টেলিজেন্স ফার্ম ভর্টেক্সা লিমিটেডের তথ্য অনুসারে, রাশিয়ান অশোধিত তেলের আমদানি এপ্রিল মাসে রেকর্ড ১.৬৮ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে।  

রাশিয়ান ব্যাঙ্কগুলির উপর নিষেধাজ্ঞা এবং সুইফট মেসেজিং সিস্টেম ব্যবহার করে লেনদেনের উপর নিষেধাজ্ঞার পরে ক্রেমলিন প্রাথমিকভাবে ভারতকে জাতীয় মুদ্রায় বাণিজ্য করা শুরু করেছিল। ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স অফ ইকোনমিক ডেভেলপমেন্টের তরফে বলা হয়েছে, ভারতে অবস্থিত রাশিয়ার সেই 'Frozen Fund' নিয়েই এখন কিছুটা সমস্যা দেখা দিয়েছে। 

এদিকে রাশিয়া ভারতের অস্ত্র ও সামরিক হার্ডওয়্যারের বৃহত্তম সরবরাহকারী। ভারতের থেকে রাশিয়া পায় প্রায় ২ বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু সেই বিল ডলারে নিষ্পত্তি হয়নি, অন্যদিকে, রাশিয়াও 'রুপি'তে সেই টাকা নিতে অস্বীকার করেছে। ভারত ছাড়াও দক্ষিণ-পশ্চিম এশিয়ার একাধিক দেশ তাঁদের নিজস্ব কারেন্সিতেই টাকা পরিশোধ করার চেষ্টা করে কর ছাড়ের সুবিধা নেওয়ার জন্য।                                                                       

আরও পড়ুন, ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
Pooja Kumari Jha Jammu Kashmir : 'স্যার, এটা ভুল ম্যাপ! জম্মু-কাশ্মীর ভারতের' বাংলাদেশে সভার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা !
'স্যার, এটা ভুল ম্যাপ! জম্মু-কাশ্মীর ভারতের' বাংলাদেশে সভার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা !
Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget