এক্সপ্লোর

US Israel strikes on Iran: ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের, "....শেষ করবই"

US Israel strikes on Iran: দুবাইতে এয়ারপোর্টের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইরান

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় সংঘাত আরও তীব্র। ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান।  ড্রোন হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্য়েই ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেন, ইরান আলোচনার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমার মনে হয় না, তারা সেটা করতে প্রস্তুত। আমরা যা শুরু করেছি, তা শেষ করবই', ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে ফের হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের।

আরও পড়ুন, '২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন

দুবাইতে এয়ারপোর্টের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যুদ্ধের ১৭তম দিনে ইজরায়েল ও অন্যান্য দেশে আমেরিকার ঘাঁটিতে হামলা ইরানের। এ পর্যন্ত ৭০০ মিসাইল, সাড়ে ৩ হাজারের বেশি ড্রোন হামলা, দাবি তেহরানের। গত ২৪ ঘণ্টায় ইরানের ২০০ জায়গায় হামলা চালানো হয়েছে, দাবি ইজরায়েলের। 

দেখতে দেখতে দু'সপ্তাহ পার, ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ চরমে। পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত মেটার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। শনিবারই ইরানের খার্গ দ্বীপে ৯০ টিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকার সেনা। এই অভিযানে খার্গ দ্বীপ প্রায় সম্পূর্ণ  ধ্বংস হয়ে গেছে। তবে শুধুমাত্র মজা করতে আরও কয়েকবার আঘাত হানতে পারি।
 
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির দাবি, হামলা চালানোর জন্য আমেরিকা ব্যবহার করেছে সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি। আমেরিকার হামলার পর সংযুক্ত আরব আমিরশাহিতে হামলার ঝাঁজ বাড়িয়েছে তেহরান। রবিবারও দুবাইতে একাধিক হামলা চালিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা তেল টার্মিনালেও হামলা চালানো হয়। যার জেরে আগুন ধরে যায় ওই কেন্দ্রে। তেল আবিবেও ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছে ইরান। পাশাপাশি, ইজরায়েল অধিকৃত অঞ্চলেও লাগাতার গোলাবর্ষণ করে চলেছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইজরায়েলের রামলা শহরেও আগুন জ্বলতে দেখা গেছে। ইরাকে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।ইসরায়েলের বিমান হামলার ফলে ইরানের বাযুমণ্ডলে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়ার মেঘ।সেই মেঘ থেকে নেমে আসছে "কালো বৃষ্টি"। যা নিয়ে চিন্তায় পরিবেশবিদরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget