এক্সপ্লোর

Russian Foreign Minister in India : ইউক্রেনে-আগ্রাসনের আবহেই চিন সফর সেরে ভারতে রাশিয়ার বিদেশমন্ত্রী

Russian Foreign Minister in India : প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার বিদেশমন্ত্রীর সাক্ষাতের কোনও নিশ্চিত খবর নেই।

নয়া দিল্লি : গত মাসে ইউক্রেনে (Ukraine) হামলা শুরু করে রাশিয়া (Russia)। এই পরিস্থিতিতে এবার ভারতে এলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জি লাভরভ। দুদিনের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছন তিনি। আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করতে পারেন বলে জানিয়েছেন রাশিয়া বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার বিদেশমন্ত্রীর সাক্ষাতের কোনও নিশ্চিত খবর নেই।

রাশিয়ার বিদেশমন্ত্রীর ভারতে আগমন নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। ক্যাপশনে তিনি লিখেছেন, রাশিয়ান ফেডারেশনের বিদেশমন্ত্রী সার্জি ল্যাভরভকে স্বাগত। তিনি একটি সরকারি সফরে নয়া দিল্লিতে পৌঁছেছেন।

লাভরভের সফরের প্রস্তুতি নিয়ে ওয়াকিবহাল মহল বলছে যে, ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল ক্রয় এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য রুপি-রুবেল পেমেন্ট সিস্টেম স্থাপন করা নিয়ে জয়শঙ্করের সঙ্গে তাঁর আলোচনা হতে পারে। ভারত রাশিয়ার S-400 মিসাইল সিস্টেমের বিভিন্ন সামরিক হার্ডওয়্যার এবং উপাদানগুলির সময়মতো সরবরাহের জন্য চাপ দিতে পারে।

দুই দিনের চিন সফর সেরে গতকাল ভারতে আসেন রাশিয়ার বিদেশমন্ত্রী। লাভরভের ভারত সফর মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং এবং ব্রিটিশ বিদেশ সচিব লিজ ট্রাসের সমসাময়িক। এদিকে গত সপ্তাহেই চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসেছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার, ভারত ইউক্রেনে মানবিক সঙ্কটের বিষয়ে রাশিয়ার চাপিয়ে দেওয়া একটি রেজোলিউশনে বিরত ছিল। যা উভয় দেশের সংঘাতে তার নিরপেক্ষ অবস্থানের প্রতিফলন হিসাবেই প্রতিষ্ঠিত। ভারত কূটনীতি ও সংলাপের মাধ্যমে এই সংকট সমাধানের জন্য চাপ দিয়ে আসছে।

এদিকে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন শহর। কিভ, মারিউপোল, খারকিভ, সুমির মতো শহর এখন ধ্বংসস্তূপ! লুহানস্কে এক দিনে হয়েছে প্রায় ৪০ বার হামলা! প্রাণ বাঁচাতে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে বৃষ্টি আর কনকনে ঠান্ডার মধ্যেও শরণার্থী শিবিরে ভিড় করছেন ইউক্রেনের বাসিন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget